আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ জুন ২০২৬ শুক্রবার: জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে আয়োজন শুরু হয়। এরপরই রঙিন পরিবেশনায় শুরু হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর।
উদ্বোধনী ম্যাচে ‘গ্রুপ এ’-তে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ার আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন। এছাড়া জে বালভিন ও জনপ্রিয় মেক্সিকান পপ-রক ব্যান্ড মানার সদস্যরাও মঞ্চে পারফর্ম করেন।
এই উদ্বোধনী ম্যাচটি ফিরিয়ে এনেছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি। সেবারও আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল, তবে এবার লড়াই হচ্ছে মেক্সিকোর ঘরের মাঠ আজতেকা স্টেডিয়ামে।
স্বাগতিক মেক্সিকোর অন্যতম শক্তি তাদের রক্ষণভাগ। অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দলটি নিজেদের শেষ আট ম্যাচের ছয়টিতে প্রতিপক্ষকে কোনো গোল করতে দেয়নি।
অন্যদিকে, দ্রুতগতির পাল্টা আক্রমণের জন্য পরিচিত দক্ষিণ আফ্রিকাও আত্মবিশ্বাসী। বিশ্বকাপে নিজেদের শেষ নয়টি ম্যাচের প্রতিটিতেই গোল করেছে দলটি, যা তাদের আক্রমণভাগের ধারাবাহিকতার প্রমাণ।
এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন তিনটি যৌথ আয়োজক দেশজুড়েই অনুষ্ঠিত হচ্ছে। কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে শুক্রবার ১২ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা।
উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। হলিউডধাঁচের এই অনুষ্ঠানে অংশ নেবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।
সংস্কার/ইএমই
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড
লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালে উঠেছে স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম শেষ চারের টিকিট নিশ্চিত করল লা রোজা। ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন।