অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বরিশাল আদালতে ভাঙচুর : ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৭ ফেব্রুয়ারী ২০২৬: বরিশাল আদালতে বিচারকের এজলাসে হট্টগোল, ভাঙচুর ও অসদাচরণের ঘটনাকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের নেতা সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার পর জননিরাপত্তা আইনে ১২ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা সবাই জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সদস্য ও বিএনপি নেতা। এবার তাদের আইন পেশার সনদ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল আদালতের এজলাসে ভাঙচুর ও বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তাৎক্ষণিক তদন্ত করে প্রতিবেদন দেন বরিশালের যুগ্ম মহানগর দায়রা জজ আবদুল্লাহ আল ইউসুফ ও অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মিল্টন হোসেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি বরিশাল মহানগর দায়রা জজের কাছে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত বরিশাল জেলা আইনজীবী সমিতির ১২ সদস্যের সনদ বাতিলের জন্য বাংলাদেশ বার কাউন্সিল-এর সচিবের কাছে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর রেজিস্ট্রার জেনারেলের কাছেও আবেদন করা হয়েছে।

অন্যদিকে, বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ভাঙচুর এবং বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় নয়জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্টবুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

রুল জারি হওয়া বরিশাল জেলা আইনজীবী সমিতির নয় সদস্য হলেন, সাদিকুর রহমান লিংকন, মীর্জা রিয়াজুল ইসলাম, আবুল কালাম আজাদ, নাজিমুদ্দিন পান্না, মহসিন মন্টু, মিজানুর রহমান, আব্দুল মালেক, সাঈদ ও হাফিজ উদ্দিন বাবলু। এর আগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ভাঙচুর, সরকারি নথি ও মালামাল নষ্ট, বিচারককে ভয়ভীতি প্রদর্শন, শক্তি প্রদর্শন, ত্রাস সৃষ্টি, বিচার কাজে বাধা এবং বিচারককে এজলাস থেকে নেমে যেতে বাধ্য করার অভিযোগে জেলা আইনজীবী সমিতির ১২ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়। পরে বুধবার সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, একটি মামলার জামিনকে কেন্দ্র করে ২৪ ফেব্রুয়ারি সকালে সাদিকুর রহমান লিংকনসহ ১৫-২০ জন আইনজীবী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের ঘোষণা দেন এবং বিচারকদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য ও আপত্তিকর স্লোগান দেন। এতে আদালত প্রাঙ্গণে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।

অভিযোগে আরও বলা হয়, দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে ঢুকে এক আইনজীবীকে শুনানি করতে বাধা দেওয়া হয়। আইনজীবী বিপ্লব শুনানি চালিয়ে গেলে তাকে এজলাস থেকে বের হয়ে যেতে বলা হয়।

মামলায় উল্লেখ আছে, বারের সভাপতি এক আইনজীবীকে এজলাসে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তার সঙ্গে থাকা আইনজীবীরা জিআরও শম্ভু ও কোর্ট ইন্সপেক্টর তারক বিশ্বাসকে ধাক্কা দিয়ে বের করে দেন। ডায়াসের মাইক্রোফোন ভাঙচুর করা হয়। কজলিস্ট ও মামলা দায়ের রেজিস্টার ছিঁড়ে ফেলা হয়। টেবিল ভেঙে ও বসার টুল উপড়ে ফেলে আতঙ্ক সৃষ্টি করা হয়। উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থীদের ধমক দিয়ে আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয় এবং বিচারককে জোরপূর্বক এজলাস থেকে নেমে যেতে বাধ্য করা হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

১৩ কোটি টাকা আত্মসাৎ : অকার্যকর যন্ত্রে ভরপুর ডাক বিভাগের সেন্টার

ডাক বিভাগে অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগ যেন থামছেই না। একের পর এক প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে দায়মুক্তির সংস্কৃতি। ফলে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে নতুন নতুন পদ্ধতিতে অর্থ লুটপাটের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।

দিনমজুরের ছেলে থেকে সম্পদের পাহাড় : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার বাবুর্চি

দিনমজুরের সন্তান মো. বাবুল মিয়া, যিনি একসময় কাঁচাবাজারে কুলি ও পরে ভাতের হোটেলে রান্নার কাজ করতেন, বর্তমানে বিপুল সম্পদের মালিক, এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। জানা যায়, প্রায় এক যুগ আগে ঢাকার ফার্মগেটের

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে উদ্বেগ : উচ্ছেদের দাবি

ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচল এখন নগরবাসীর জন্য বড় উদ্বেগ ও বিতর্কের বিষয় হয়ে উঠেছে। ট্রাফিক জট, সড়ক নিরাপত্তা ঝুঁকি, বিদ্যুৎ চুরি এবং অনিয়ন্ত্রিত নগর ব্যবস্থাপনার কারণে এই যানবাহন উচ্ছেদের দাবি জোরালো হচ্ছে। রাজধানীর অলিগলি, আবাসিক এলাকা ও সংযোগ সড়কে

ব্যক্তিগত কারণে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তার পক্ষে দায়িত্ব