অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বন্দিত্ব এড়াতে আত্মহত্যা করা সেনাদের ‘নায়ক’ বললেন কিম জং উন

ছবি : সংগৃহীত

সংস্কার ২৯ এপ্রিল ২০২৬ বুধবার: ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে লড়াইয়ে অংশ নেওয়া উত্তর কোরীয় সেনাদের প্রশংসা করেছেন দেশটির নেতা কিম জং উন। বন্দি হওয়া এড়াতে যারা আত্মহত্যা করেছেন, তাদের নায়ক হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

বিভিন্ন আন্তর্জাতিক ও দক্ষিণ কোরীয় সূত্রের তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সমন্বয় করে কুরস্ক অঞ্চলে প্রায় ১৪ হাজার সেনা পাঠিয়েছে। এসব সেনার মধ্যে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে এবং ৬ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।

দক্ষিণ কোরিয়া, ইউক্রেন এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থার তথ্যমতে, কিছু উত্তর কোরীয় সেনা বন্দি হওয়ার পরিবর্তে আত্মবিস্ফোরণ বা আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

মঙ্গলবার রাশিয়ার সামরিক কর্মকর্তাদের এবং নিহত সেনাদের পরিবারের সম্মানে আয়োজিত এক স্মরণসভায় কিম জং উন প্রথমবারের মতো এ বিষয়টি উল্লেখ করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, বন্দিত্বের লজ্জা এড়াতে আত্মধ্বংস বেছে নেওয়া সেনারা শুধু নায়কই নন, সম্মুখ যুদ্ধে প্রাণ দেওয়া যোদ্ধারাও বীর।

তিনি আরও বলেন, যুদ্ধে জীবিত ফিরে আসা সেনারাও সমানভাবে দেশপ্রেমিক হিসেবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দেওয়ার বিনিময়ে উত্তর কোরিয়া অর্থনৈতিক সুবিধা ও সামরিক প্রযুক্তি অর্জন করছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও