অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার:  সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও বিপন্ন প্রজাতির অস্তিত্ব রক্ষায় আজ মধ্যরাত থেকে বঙ্গোপসাগরের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকায় ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, এ পদক্ষেপে দেশের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌবাহিনী, কোস্ট গার্ড, র‌্যাব, নৌ ও জেলা পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ সময় ঢাকাসহ বরিশাল ও চট্টগ্রামে জেলে, মৎস্যজীবী ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রাখছে মৎস্য অধিদপ্তর।

নিষিদ্ধকালীন সময়ে উপকূলের ১৪ জেলার ৬৯ উপজেলার ৩ লাখ ১২ হাজার ৫০০ জেলে পরিবারকে সহায়তা হিসেবে মাসে ৪০ কেজি হারে মোট ৭৭.৩৩ কেজি করে চাল দেওয়া হবে। এ লক্ষ্যে মোট ২৪ হাজার ১৬৬ টন চাল বিনামূল্যে বিতরণ করবে সরকার, যা ৩১ মের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে ১ লাখ ৪৬ হাজার ২৯ পরিবার পাবে ১১ হাজার ২৯২ টন চাল।

বাংলাদেশের ৭১০ কিলোমিটার উপকূল ও ২০০ নটিক্যাল মাইলের একান্ত অর্থনৈতিক এলাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার ৮৬০ বর্গকিলোমিটার সমুদ্রজুড়ে ৪৭৫ প্রজাতির মাছসহ নানা জলজ সম্পদ রয়েছে। এর মধ্যে রয়েছে ৩৬ প্রজাতির চিংড়ি, ৫ প্রজাতির লবস্টার, ১৫ প্রজাতির কাঁকড়া, ৫ প্রজাতির কচ্ছপ ও ১৩ প্রজাতির প্রবাল।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১৩ শতাংশ আসে সামুদ্রিক মাছ থেকে। প্রায় ৫.১৬ লাখ জেলে ২৫৫টি বাণিজ্যিক ট্রলার, ৩৩ হাজার ইঞ্জিনচালিত ও ৩৫ হাজার ইঞ্জিনবিহীন নৌকায় মাছ আহরণ করেন। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদিত ৫০.১৮ লাখ টন মাছের মধ্যে প্রায় ৬.৩০ লাখ টন ছিল সামুদ্রিক মাছ।

মৎস্য বিজ্ঞানীরা বলছেন, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত আহরণের কারণে অনেক প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। ফলি, চান্দা, সার্ডিন (চাপিলা), বস্তার পোয়া ও লক্ষা মাছ প্রায় নিঃশেষের পথে। তবে রূপচাঁদা, কলম্বো, মরিচ ও সাদা পোয়া এখনও টিকে আছে।

বিজ্ঞানীদের মতে, টেকসই উন্নয়নের জন্য নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ রাখা জরুরি। তাই নতুন ট্রলারের লাইসেন্স বন্ধ রাখা হয়েছে এবং ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে।

বিশ্বব্যাপী অতিরিক্ত আহরণ, দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে সামুদ্রিক সম্পদ হুমকির মুখে পড়েছে। ফলে প্রজাতির বৈচিত্র্য ও উৎপাদন কমছে এবং জেলেদের মধ্যে প্রতিযোগিতা ও আয় বৈষম্য বাড়ছে।

এদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে ১৫ এপ্রিল থেকে ৪৫ দিন মাছ ধরা বন্ধ থাকলেও মিয়ানমারে জুন-আগস্ট নিষেধাজ্ঞা থাকায় ওই সময় তাদের জেলেদের অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা গেলে দীর্ঘমেয়াদে দেশের মৎস্যসম্পদ রক্ষা ও বৃদ্ধি সম্ভব হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি : তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি

১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন

সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায়

রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান