অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঈদের পর বইমেলা : তারেক রহমানকে প্রকাশকদের খোলা চিঠি

ছবি : সংগৃহীত

সংস্কার ১৫ ফেব্রুয়ারী ২০২৬: আসন্ন অমর একুশে বইমেলা রমজান মাসে আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে একটি খোলা চিঠি দিয়েছে। শনিবার ১৪ জন প্রকাশকের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে রমজান মাসে বইমেলা আয়োজনের সিদ্ধান্তে তারা গভীর উদ্বিগ্ন। রোজার সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাবে বলে তারা আশঙ্কা করছেন। এতে মেলা পাঠকশূন্য হওয়ার ঝুঁকি রয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, দেশের প্রায় ৯০ শতাংশ প্রকাশক মনে করছেন রমজানে মেলায় অংশ নেওয়া তাদের জন্য ব্যবসায়িক আত্মহত্যার শামিল হবে। ইতোমধ্যে মূলধারার তিন শতাধিক প্রকাশক অংশ নিতে অপারগতার কথা জানিয়েছেন বলেও জানানো হয়।

প্রকাশকরা বলেন, গত দেড় বছরে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় প্রকাশনা শিল্প মারাত্মক সংকটে পড়েছে। কাগজের দাম ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় তারা তীব্র আর্থিক চাপে আছেন। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে গত দুই মাস ছাপাখানাগুলো ব্যস্ত থাকায় নতুন বই প্রকাশ কার্যত স্থবির হয়ে ছিল।

চিঠিতে প্রশ্ন তোলা হয়, তাদের দাবি উপেক্ষা করে কেন বাংলা একাডেমি মেলা আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে। তবে প্রকাশকরা স্পষ্ট করেন, তারা মেলা বর্জনের পক্ষে নন; বরং সবার অংশগ্রহণে সফল ও সমৃদ্ধ বইমেলা চান। এ প্রেক্ষিতে রমজান ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেলাটি ঈদের পর আয়োজনের প্রস্তাব দেন তারা।

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে প্রকাশকরা দুটি দাবি জানান, ১. ২০ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত বইমেলা স্থগিত করা। ২. ঈদের পর উৎসবমুখর পরিবেশে পূর্ণাঙ্গভাবে বইমেলার আয়োজন করা। চিঠিতে তারা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক সিদ্ধান্ত প্রকাশনা শিল্পকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করবে এবং একুশে বইমেলার ঐতিহ্য অটুট থাকবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

আজ রাত ৮টায় আবারও প্রচার হবে ঈদের জনপ্রিয় ‘ইত্যাদি’

ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রথম প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টেলিভিশনে প্রচারের পর অনুষ্ঠানটির গান, নাটক ও বিভিন্ন পর্বের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফেসবুক-ইউটিউবে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়ায়। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের

শিশুপ্রহরের উচ্ছ্বাসে মুখর বইমেলা : সন্ধ্যার বৃষ্টিতে সাময়িক বিঘ্ন

বাঙালির আবেগ ও উচ্ছ্বাসের অমর একুশে বইমেলা আগামীকাল রোববার শেষ হতে যাচ্ছে। শেষ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের বহুল প্রতীক্ষিত ‘শিশুপ্রহর’। এ উপলক্ষে মেলায় ছিল পাপেট-শো, বায়োস্কোপ প্রদর্শন, পছন্দের বই দেখা ও কেনার সুযোগ, পাশাপাশি আবৃত্তি

একুশে পদক ২০২৬ প্রদান ও বইমেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক ২০২৬ প্রদান এবং অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বজগতে আলো ছড়াবে। তিনি জানান, সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় এবং শিক্ষা-গবেষণা ও

২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা : স্টল ভাড়া মওকুফ

আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিতাই রায় চৌধুরী। বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজক কর্তৃপক্ষ ও প্রকাশকদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। এর একদিন আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে