আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ ফেব্রুয়ারী ২০২৬: রাজধানীর মধ্য বাড্ডার বেপারিপাড়া এলাকায় একটি বাড়ির ফ্ল্যাট থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। ওই ফ্ল্যাটটি মেহেদী হাসানের বলে জানিয়েছে পুলিশ। তিনতলার একটি ফ্ল্যাট থেকে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র, ৩৯৪টি গুলি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, শুক্রবার অস্ত্র ও গুলিসহ দীপুকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সুব্রত বাইনের হয়ে রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন দীপু। তাঁর ও সহযোগীদের কাছে আরও অস্ত্র রয়েছে। এসব অস্ত্র মূলত সুব্রত বাইন ও আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের। গত বছরের মে মাসে কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার হন। এরপর সুব্রত বাইনের পক্ষে অপরাধ কার্যক্রম পরিচালনা করছিলেন দীপু। এজাহার অনুযায়ী, দীপু দীর্ঘদিন ধরে বাড্ডা ও ভাটারাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করতেন। নব্বইয়ের দশকে আলোচিত অপরাধী সুব্রত বাইন দরপত্র নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির মাধ্যমে আধিপত্য বিস্তার করেন; এ সময় বহু খুন-জখমের ঘটনাও ঘটে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সুব্রত বাইনের সহযোগী হিসেবে দীপু ছাড়াও ওয়াসির মাহমুদ সাঈদ (বড় সাঈদ), গোলাম মর্তুজা বাবু (মধু বাবু), সোহেল (কান্নি সোহেল) কাজ করতেন। গত এক বছরে তাঁদের বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ রয়েছে। গত বছরের ২০ মার্চ গুলশানের পুলিশ প্লাজার সামনে ইন্টারনেট ব্যবসায়ী সুমনকে গুলি করে হত্যার ঘটনায় ওয়াসির মাহমুদ সাঈদ গ্রেপ্তার হলেও দুই মাস পর জামিনে মুক্ত হন।
পুলিশের একটি সূত্র জানায়, বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই আলমগীরের সঙ্গে দীপুর ঘনিষ্ঠতা রয়েছে। আরও জানা যায়, ৫ আগস্টের পর সুব্রত বাইন প্রতিবেশী দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে এলাকায় সক্রিয় হন। মেরুল বাড্ডার একটি মাছের আড়ত থেকে দিনে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করতেন তিনি ও তাঁর সহযোগীরা। সুব্রত বাইন গ্রেপ্তার হওয়ার পর সেই আড়তসহ গাড়ির শোরুম, তৈরি পোশাক কারখানা ও ঝুট ব্যবসার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন দীপু।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, দীপু ও তাঁর সহযোগীরা বাড্ডা-ভাটারাসহ বিভিন্ন এলাকায় ভাড়াটে খুনি হিসেবে কাজ করতেন এবং অস্ত্র ভাড়াও দিতেন। সুব্রত বাইনের অস্ত্রের একটি অংশ দীপু ও মধু বাবুর কাছে রয়েছে; মধু বাবুর কাছেই আরও ১৩-১৪টি অস্ত্র থাকার তথ্য আছে।
গত ১৯ এপ্রিল হাতিরঝিলের নয়াটোলা এলাকায় ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করে হত্যার ঘটনায় সুব্রত বাইনের সহযোগীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ মামলায় সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে ডিবি। ডিবি সূত্র জানায়, কুমিল্লার কারাগারে থাকা সুব্রত বাইনের সঙ্গে দেখা করে খাদিজা বিভিন্ন সহযোগীর কাছে বার্তা পৌঁছে দিতেন।
গ্রেপ্তারের সময় উত্তর বাড্ডার ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়, পিস্তলের ৮টি ম্যাগাজিন, ৩২টি কার্তুজ, একটি ২২ উজি মেশিনগান রাইফেল, উজি রাইফেলের দু’টি ম্যাগাজিন, তিনটি চায়নিজ কুড়াল, একটি টাইগার হান্টিং কমান্ডো চাকু, দুটি ওয়াকিটকি, একটি ওয়াকিটকি ব্যাটারি, তিনটি পিস্তলের সাইড কভার ও একটি ল্যাপটপ। (সূত্র: প্রথম আলো)
সংস্কার/ইএমই
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি
সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)
রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান