অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ফ্রিল্যান্সার নিবন্ধন প্ল্যাটফর্ম উদ্বোধন : মিলবে ডিজিটাল আইডি কার্ড

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ জানুয়ারী ২০২৬: দেশের ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর নিরাপত্তা পরীক্ষা (VAPT) সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি ডিভিশন) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো সরকারি স্বীকৃত ডিজিটাল ফ্রিল্যান্সার আইডি কার্ড পাওয়ার সুযোগ পাবেন।

এই আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা এবং সরকারি-বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের পেশাগত মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে।

freelancers.gov.bd একটি জাতীয় ফ্রিল্যান্সার ডাটাবেইস হিসেবেও কাজ করবে। এতে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা, কাজের ধরন ও বাজার প্রবণতা সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও হালনাগাদ থাকবে, যা নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

এই উদ্যোগের ফলে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও জোরদার হবে। তরুণদের আত্মকর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান বাড়াতে এটিকে একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বিপিএলএক্স ২০২৬-এ এনার্জিপ্যাকের আধুনিক বিদ্যুৎ প্রযুক্তির প্রদর্শনী

বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স) ২০২৬-এ দেশের শীর্ষ বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের সর্বাধুনিক বিদ্যুৎ প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে। এ প্রদর্শনীতে জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা আলোচনা ও বিশ্লেষণ করেন।

প্রযুক্তি দুনিয়ার ৫ প্রভাবশালী তারকা : সাফল্য পরিবার ও ব্যতিক্রমী জীবন

প্রযুক্তি খাতে শীর্ষে থাকা পাঁচ জায়ান্টের ব্যক্তিগত জীবন, সংগ্রাম ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। ইলন মাস্ক: ব্যর্থতা পেরিয়ে শীর্ষে, পরিবারে বিশেষ গুরুত্ব: বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন ইলন মাস্ক ছোটবেলা থেকেই প্রযুক্তিতে পারদর্শী; ১৩ বছর বয়সে সফটওয়্যার তৈরি করেন এবং ১৭ বছর

১২ বছরেই নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর বানিয়ে চমক

মাত্র ১২ বছর বয়সী এক স্কুলছাত্র ঘরে বসেই একটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর তৈরি করে সাড়া ফেলেছে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ থেকেই সে নিজ উদ্যোগে এ প্রকল্প হাতে নেয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ ও গবেষণার মাধ্যমে ছোট পরিসরে

ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে : ইসির চারটি সহজ সেবা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সুবিধার জন্য ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য দিতে অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। শনিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক