আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার, ঢাকা, ১৭ মে, ২০২৫: কাতার ভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম
স্কলার্স এর সভাপতি ড. আলী মো. আল কুররা দাগী এবং সেক্রেটারী জেনারেল ড. আলী মো.
আস সাল্লাবী এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের গাজা বিষয়ে সাম্প্রতিক সাতটি ইউরোপীয় দেশের
অবস্থানের প্রশংসা করেন এবং গাজাকে গণহত্যা থেকে রক্ষা করার জন্য জরুরি আন্তর্জাতিক
পদক্ষেপের আহ্বান জানান।
সাতটি ইউরোপীয় দেশ হচ্ছে যথাক্রমে স্পেন, নরওয়ে, আইসল্যান্ড, আয়ারল্যান্ড,
লুক্সেমবার্গ, মাল্টা এবং স্লোভেনিয়া। তারা এসব দেশের নেতাদের জারি করা বিবৃতিকে অত্যন্ত
কৃতজ্ঞতা এবং সম্মানের সাথে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন। এসব দেশের নেতৃবৃন্দ গাজা
উপত্যকায় মুসলিম জনগণের মুখোমুখি ভয়াবহ বিপর্যয়ের বিষয়ে একটি সাহসী, মানবিক অবস্থান
প্রকাশ করেছেন। তারা এই মহৎ, মানবিক এবং নীতিগত অবস্থানের প্রশংসা করার সাথে সাথে আরো
বলেন যে,
আমরা অন্যান্য সকল ইউরোপীয় এবং ইসলামী দেশগুলোকে এই মুক্ত মানবিক জোয়ারে যোগদানের
জন্য, গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধে স্পষ্ট এবং সাহসী অবস্থান গ্রহণের
জন্য এবং চলমান অবরোধ ও আগ্রাসনের ফলে সৃষ্ট দুর্ভিক্ষ ও গণহত্যার মুখোমুখি দুই ২০
লাখেরও বেশি মানুষকে বাঁচানোর জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি এই দেশগুলির
সমর্থন, অধিকৃত অঞ্চলগুলিতে জোরপূর্বক ধংসাত্মক কার্যক্রম চালানো এবং জনসংখ্যাগত
আমূল পরিবর্তনের লক্ষ্যে ইসরায়েলি নীতি সম্পর্কে তাদের সচেতনতার জন্য আমরা কৃতজ্ঞ,
যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।
তারা বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা যেন
গাজা এবং পশ্চিম তীরে, যার মধ্যে অধিকৃত জেরুজালেমও রয়েছে, গণহত্যা বন্ধে অবিলম্বে
এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয় । তাছাড়া ইসরায়েলকে তার বারবার অপরাধের জন্য জবাবদিহি
করতে বাধ্য করে, বিশেষ করে যাতে এই ইসরায়েলকে স্পষ্টভাবে "গণহত্যাকারী রাষ্ট্র"
হিসেবে বর্ণনা করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা জাতিসংঘ এবং মানবিক সংস্থাগুলোকে গাজার সমস্ত অঞ্চলে কোনও
বাধা ছাড়াই পূর্ণ এবং নিরাপদ প্রবেশাধিকার প্রদান, যত তাড়াতাড়ি সম্ভব ত্রাণ ও চিকিৎসা
সহায়তার প্রবাহ নিশ্চিত করতে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা প্রদানের জন্য সক্ষম
করার আহ্বান জানাই।
বিবৃতিতে তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ন্যায়বিচারের যে আওয়াজ উঠতে শুরু
করেছে, তাকে দৃঢ় ও বাস্তবে রূপান্তরিত করতে হবে যা ফিলিস্তিনি রক্তপাত বন্ধ করবে এবং
বিবেকের প্রতি শ্রদ্ধাশীল করবে। গণহত্যার মুখে নীরব থাকার অর্থ, এবং এই বিপর্যয় থামাতে
যেকোনো ধরনের বিলম্ব মানবতার জন্য এক কলঙ্কিত অধ্যায়। (সংবাদ বিজ্ঞপ্তি)
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান