আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ এপ্রিল ২০২৬ শনিবার: ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ ইস্যুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অবস্থানকে কেন্দ্র করে যুক্তরাজ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে ফাঁস হওয়া পেন্টাগন-এর একটি অভ্যন্তরীণ ই-মেইল যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেওয়ায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।
ব্রিটিশ যুদ্ধবীর সাইমন ওয়েস্টন রাজা চার্লস তৃতীয়-এর হস্তক্ষেপ কামনা করেছেন। তার মতে, আসন্ন যুক্তরাষ্ট্র সফরে রাজা ট্রাম্পকে ফকল্যান্ডস ইস্যুতে অবস্থান পরিবর্তনে রাজি করাতে পারেন। ১৯৮২ সালের যুদ্ধের এই আহত সেনা বলেন, এ ধরনের বিতর্কিত মন্তব্য ব্রিটিশ সেনাদের আত্মত্যাগকে খাটো করে।
ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ চলছে। ১৮৩৩ সাল থেকে দ্বীপটি ব্রিটেনের নিয়ন্ত্রণে রয়েছে। ১৯৮২ সালে দুই দেশের মধ্যে প্রায় ১০ সপ্তাহের যুদ্ধ হয়, যাতে শত শত সেনা নিহত হন। পরে ২০১৩ সালের গণভোটে প্রায় ৯৯ শতাংশ বাসিন্দা ব্রিটেনের অধীনে থাকার পক্ষে মত দেন।
এদিকে ফাঁস হওয়া পেন্টাগনের একটি ই-মেইল নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এতে ন্যাটো মিত্রদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার সময় কিছু মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে পর্যাপ্ত সমর্থন না দেওয়ায় ওয়াশিংটন নীতিগত অবস্থান পুনর্বিবেচনা করছে বলে ইঙ্গিত দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই নথিতে ফকল্যান্ডস দ্বীপপুঞ্জকে ‘ঔপনিবেশিক সম্পদ’ হিসেবে উল্লেখ করে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান পুনর্মূল্যায়নের সম্ভাবনার কথাও উঠে এসেছে। পাশাপাশি স্পেন-এর ন্যাটো ভূমিকা নিয়েও অভ্যন্তরীণ আলোচনা হয়েছে বলে জানা গেছে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন বলেছেন, যুক্তরাষ্ট্র এমন নীতি খুঁজছে যাতে মিত্র দেশগুলো শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব সহায়তাও দেয়। এর আগে ট্রাম্প একাধিকবার ন্যাটোকে ‘পেপার টাইগার’ বলে সমালোচনা করেছিলেন। অন্যদিকে যুক্তরাজ্য জানিয়েছে, ফকল্যান্ডস ইস্যুতে তাদের অবস্থান অপরিবর্তিত। ব্রিটিশ সরকারের মতে, দ্বীপের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করে।
বিশ্লেষকদের মতে, ফকল্যান্ডস ইস্যু এখন শুধু যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দ্বিপাক্ষিক বিরোধ নয়; এটি যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাজনীতির সঙ্গেও জটিলভাবে জড়িয়ে পড়েছে। এ অবস্থায় রাজা চার্লস তৃতীয়ের সম্ভাব্য ভূমিকা কূটনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে পারে। (বিবিসি, দ্য ইন্ডিপেনডেন্ট)
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও