অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পুলিৎজার পুরস্কারে পেল ওয়াশিংটন পোস্ট রয়টার্স ও নিউইয়র্ক টাইমস

ছবি : সংগৃহীত

সংস্কার ৫ মে ২০২৬ মঙ্গলবার: ২০২৫ সালের মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার-এ বড় সাফল্য অর্জন করেছে দ্য ওয়াশিংটন পোস্ট, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স এবং দ্য নিউইয়র্ক টাইমস

পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে দ্য ওয়াশিংটন পোস্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিভিন্ন ফেডারেল সংস্থায় কাটছাঁট ও পরিবর্তন নিয়ে তাদের অনুসন্ধানী প্রতিবেদন বিশেষ প্রশংসা পায়। বিচারকদের মতে, এসব প্রতিবেদনে সাধারণ মানুষের জীবনে পরিবর্তনের প্রভাব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

আন্তর্জাতিক রিপোর্টিং বিভাগে পুরস্কার পেয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। তাদের দীর্ঘমেয়াদি অনুসন্ধানে উঠে আসে, কীভাবে কিছু আমেরিকান কোম্পানি চীনের নজরদারি ও পুলিশি অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করেছে।

জাতীয় প্রতিবেদন বিভাগে জয় পেয়েছে রয়টার্স। তাদের প্রতিবেদনে দেখানো হয়, কীভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছেন এবং বিরোধীদের লক্ষ্যবস্তু করেছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্যও প্রতিষ্ঠানটি একটি পুরস্কার অর্জন করে।

দ্য নিউইয়র্ক টাইমস মোট তিনটি পুরস্কার জিতেছে। বিশেষ স্বীকৃতি পেয়েছেন জুলি কে. ব্রাউন, যিনি জেফরি এপস্টেইন-সংক্রান্ত নির্যাতনের ঘটনা নিয়ে প্রতিবেদন করে আলোচনায় আসেন।

ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার পেয়েছে স্টার ট্রিবিউনমিনিয়াপোলিসের একটি ক্যাথলিক স্কুলে সংঘটিত গণগুলির ঘটনা গভীর ও মানবিকভাবে তুলে ধরার জন্য তারা এই স্বীকৃতি পায়। ওই ঘটনায় দুই শিশু নিহত এবং আরও অনেকে আহত হয়।

ফিচার ফটোগ্রাফি বিভাগেও পুরস্কার জিতেছে দ্য ওয়াশিংটন পোস্ট। একটি পরিবারের প্রথম সন্তানকে স্বাগত জানানোর মুহূর্ত এবং একই সময়ে পিতার ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প পাঠকদের প্রশংসা কুড়ায়।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম শিল্প কঠিন সময় পার করছে। দ্য ওয়াশিংটন পোস্ট তাদের এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করেছে। সিবিএস নিউজ প্রায় শতবর্ষ পুরোনো রেডিও সেবা বন্ধের ঘোষণা দিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসও ১২০ জনের বেশি সাংবাদিককে স্বেচ্ছা অবসরের প্রস্তাব দিয়েছে। একই সময়ে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে সমালোচনা ও আইনি পদক্ষেপ অব্যাহত রেখেছেন।

পুলিৎজার বোর্ডের প্রশাসক মার্জোরি মিলার বলেন, বর্তমান চ্যালেঞ্জের সময়ে এই স্বীকৃতি সাংবাদিকতার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, পুলিৎজার পুরস্কার প্রথম চালু হয় ১৯১৭ সালে, প্রকাশক জোসেফ পুলিৎজার-এর উইল অনুযায়ী। বিজয়ীরা ১৫ হাজার মার্কিন ডলার পান এবং পাবলিক সার্ভিস বিভাগে দেওয়া হয় স্বর্ণপদক। নিউইয়র্কভিত্তিক কলাম্বিয়া ইউনিভার্সিটি-এর অধীন পুলিৎজার বোর্ড এই পুরস্কার প্রদান করে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও