অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পারমাণবিক শক্তি এবং চীন : একসঙ্গে ৫০টি চুল্লি নির্মাণে সক্ষম

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার: চীন এখন একসঙ্গে সর্বোচ্চ ৫০টি পারমাণবিক চুল্লি নির্মাণ করতে সক্ষম, এমন তথ্য জানিয়েছে চায়না নিউক্লিয়ার এনার্জি অ্যাসোসিয়েশন (সিএনইএ)। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নকশা থেকে নির্মাণ পর্যন্ত পুরো প্রকল্পের জীবনচক্র পরিচালনায় সক্ষমতা অর্জন করেছে দেশটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনের পারমাণবিক প্রযুক্তি এখন শুধু অনুসরণ নয়, বরং অনেক ক্ষেত্রে নেতৃত্বের পর্যায়ে পৌঁছেছে। কার্বন নিঃসরণ কমানো ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাসে বেইজিং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ জোরদার করছে। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এই উদ্যোগে গতি বেড়েছে।

সিএনইএ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে পারমাণবিক শক্তিতে শক্তিশালী দেশ হওয়ার লক্ষ্য নিয়েছে চীন। এতে স্থাপিত সক্ষমতায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়া এবং উৎপাদনের দিক থেকে বিশ্বে শীর্ষে ওঠার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে চীনে ৬০টি সচল এবং ৩৬টি নির্মাণাধীন চুল্লি রয়েছে, যা বিশ্বে নির্মাণাধীন মোট চুল্লির অর্ধেকেরও বেশি। এছাড়া আরও ১৬টি চুল্লি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সব প্রকল্প শেষ হলে মোট সক্ষমতা দাঁড়াবে প্রায় ১২৫ গিগাওয়াট, যা ২০৪০ সালের মধ্যে ২০০ গিগাওয়াটে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

২০২৫ সালে পারমাণবিক খাতে চীনের বিনিয়োগ হয়েছে ১৬১ বিলিয়ন ইউয়ান (প্রায় ২৩৬০ কোটি মার্কিন ডলার), যা আগের বছরের তুলনায় ৯.৬ শতাংশ বেশি। অধিকাংশ প্রকল্প উপকূলীয় শিল্পাঞ্চলে বাস্তবায়ন করা হচ্ছে।

দেশীয় প্রযুক্তিতে তৈরি তৃতীয় প্রজন্মের হুয়ালং ওয়ান চুল্লির নির্মাণ দ্রুত এগোচ্ছে। বর্তমানে ৮টি ইউনিট চালু রয়েছে এবং ৩৩টি অনুমোদিত হয়েছে। বিদ্যুৎ ও তাপ সরবরাহের পাশাপাশি শিল্পক্ষেত্রে কয়লার বিকল্প হিসেবে বাষ্প ব্যবহারে এর পরীক্ষা চলছে। গত বছর চীনের মোট বিদ্যুৎ উৎপাদনের ৪.৮২ শতাংশ এসেছে পারমাণবিক শক্তি থেকে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও