অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পারমাণবিক কর্মসূচি ও হরমুজ ইস্যুতে কড়া শর্তসহ ১৫ প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

সংস্কার ২৫ মার্চ ২০২৬ বুধবার: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল অবশেষে উত্তেজনা কমাতে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস ও রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, প্রস্তাবের নির্দিষ্ট দফাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, এই প্রস্তাবের আওতায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে উন্মুক্ত রেখে মুক্ত সামুদ্রিক অঞ্চল ঘোষণা করার শর্ত রাখা হয়েছে। খবরে আরও বলা হয়েছে, ইরান যদি এই প্রস্তাব মেনে নেয়, তবে দেশটির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

একই সঙ্গে প্রস্তাবের মূল লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু রাখা উল্লেখ করা হয়েছে। দুই বেনামি কর্মকর্তার তথ্য অনুযায়ী, এই প্রস্তাব পাকিস্তান সরকারের মাধ্যমেই ইরানের কাছে পৌঁছানো হয়েছে। চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, প্রস্তাব গ্রহণ করা হলে প্রথমে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করা হতে পারে। এরপর ওই কাঠামোর ভিত্তিতে একটি আনুষ্ঠানিক চুক্তির আলোচনা শুরু হবে।

চুক্তির অংশ হিসেবে ইরানকে সব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে এবং ইতোমধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। পাশাপাশি দেশটির বিদ্যমান পারমাণবিক সক্ষমতা ভেঙে দেওয়া, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি এবং নিজ ভূখণ্ডে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না রাখার শর্তও রয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থানের কারণ হিসেবে বলা হয়েছে, ইরানের আংশিক অবরোধে আন্তর্জাতিক জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জেরেড কুশনার। তবে ইসরায়েল সরাসরি এই আলোচনায় অংশ নিচ্ছে না।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে রাজি হয়েছে এবং হরমুজ ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তিনি আরও জানান, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, উইটকফ ও কুশনার এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।

এ সময় শাসন পরিবর্তন প্রসঙ্গেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এটাই আমাদের কাছে প্রকৃত পরিবর্তন, কারণ বর্তমান নেতারা আগের সমস্যাসৃষ্টিকারী নেতৃত্বের তুলনায় ভিন্ন। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনো এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নথি পায়নি এবং প্রকাশিত তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে সোলেইমানির স্বজন গ্রেপ্তার : বাতিল গ্রিন কার্ড

ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলেইমানির পরিবারের দুই সদস্যকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোলেইমানির ভাতিজি হামিদা সোলেইমানি আফশার এবং তার মেয়ে (সোলেইমানির নাতনি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইরান কি রাশিয়া থেকে উন্নত ড্রোন ফেরত পাচ্ছে

রাশিয়া ইরান থেকে পাওয়া ড্রোন প্রযুক্তিকে আরও উন্নত করে সেটির আধুনিক সংস্করণ আবার ইরানে পাঠাচ্ছে—এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা।  বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে তারা জানান, ইউক্রেন

ইরানে ‘বড় আঘাত’ দাবি ট্রাম্পের : কিউবা পরবর্তী লক্ষ্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে এক অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দ

ওয়াশিংটনে সম্মেলনে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে ঐক্যের আহ্বান

শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট