অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পাকিস্তানকে হোয়াইটওয়াশ : টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাস বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সংস্কার ২০ মে ২০২৬ বুধবার: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো সপ্তম স্থানে উঠে এসেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিল ৬৭ এবং অবস্থান ছিল নবম। মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে ও সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয় পাওয়ার পর বাংলাদেশের রেটিং বেড়ে হয়েছে ৭৮। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ সর্বোচ্চ অষ্টম স্থানে উঠেছিল।

অন্যদিকে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়ে দুই ধাপ পিছিয়েছে পাকিস্তান। সিরিজের আগে ৮৯ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে থাকা দলটি এখন ৭৫ রেটিং নিয়ে অষ্টম স্থানে নেমে গেছে।

বাংলাদেশের এই সাফল্যে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে শ্রীলঙ্কা। তাদের রেটিং ৮৬। আর ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ পিছিয়ে ৬৮ রেটিং নিয়ে নবম স্থানে নেমেছে। ১০ রেটিং নিয়ে তালিকার শেষ স্থানে রয়েছে জিম্বাবুয়ে।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। ১৩১ রেটিং নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (১১৯), তৃতীয় স্থানে ভারত (১০৪), চতুর্থ স্থানে ইংল্যান্ড (১০২) এবং পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড (১০১)।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বিশ্বকাপের শেষ আটে সুইজারল্যান্ড আর্জেন্টিনা স্পেন ও বেলজিয়াম

রুদ্ধশ্বাস টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। প্রথমার্ধে কলম্বিয়া এবং দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড কয়েকটি ভালো সুযোগ

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত : প্রকাশ হলো শেষ আটের সূচি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর সব ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে কোয়ার্টার-ফাইনালের আট দলের লাইনআপ। মঙ্গলবার সুইজারল্যান্ড ও কলম্বিয়ার রোমাঞ্চকর ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় শেষ ষোলোর লড়াই। শেষ দিনের প্রথম ম্যাচে আর্জেন্টিনা দারুণ প্রত্যাবর্তন করে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ

শেষ মুহূর্তের নাটকীয়তায় স্পেনের জয় : দাপুটে জয়ে কোয়ার্টারে বেলজিয়াম

স্পেনের বিপক্ষে জমজমাট লড়াই করেও শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলরক্ষকদের দুর্দান্ত নৈপুণ্যে দীর্ঘ সময় গোলশূন্য ছিল ম্যাচ। অষ্টম মিনিটে মিকেল ওইয়ারজাবালের শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে রোনালদোর শক্তিশালী

ব্রাজিলের বিদায় : বিশ্বকাপকে বিদায় বললেন নেইমার

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই সঙ্গে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও ধরে রেখেছে দলটি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বের্গার একটি গোল অফসাইডের কারণে