অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের সূচনা : মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ মে ২০২৬ শনিবার: শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি তাকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে টানা ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটল এবং রাজ্যে বিজেপি সরকারের যাত্রা শুরু হলো।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কড়া নিরাপত্তার মধ্যেও অনুষ্ঠানে বিপুল জনসমাগম দেখা যায়। রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। পুরো কলকাতাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ২৯৩টির মধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে দাঁড়ায় ৮০-তে। বিশ্লেষকদের মতে, এই ফলাফল রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই আসনেই জয় পান। ভবানীপুরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়-কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন বলে নির্বাচনী সূত্র জানিয়েছে।

নতুন মন্ত্রিসভায় দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং অশোক কীর্তনিয়া-সহ বিজেপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শপথের পর সংক্ষিপ্ত বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই তার সরকারের প্রধান লক্ষ্য। পাশাপাশি মানুষের আস্থা ফিরিয়ে আনাকে সবচেয়ে বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। শপথ গ্রহণকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও