অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ন্যাটো সম্মেলন ও ট্রাম্পের তৎপরতা : ইসরায়েল নীতিতে বিতর্ক

ছবি : সংগৃহীত

সংস্কার ৬ জুলাই ২০২৬ সোমবার: তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের ন্যাটো সম্মেলনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ আঙ্কারায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পরদিন তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। ট্রাম্প এরদোয়ানকে শক্তিশালী ও মহান নেতা উল্লেখ করে বলেছেন, তার প্রতি সম্মান জানিয়েই তিনি সম্মেলনে অংশ নিচ্ছেন। এবারের সম্মেলনে ইউক্রেন, সিরিয়া ও ইরান সংকট প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে। একই সঙ্গে ট্রাম্প ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর জন্য সবচেয়ে বেশি ব্যয় করলেও সে তুলনায় সুবিধা পাচ্ছে না। হাডসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো লিউক কফির মতে, ট্রাম্প এই সম্মেলনকে সদস্য দেশগুলোর পারফরম্যান্স মূল্যায়নের মঞ্চ হিসেবে দেখছেন।

সম্মেলনের আড়ালে ইউক্রেন যুদ্ধ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মেলনের আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুদ্ধ শেষ করার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রেমলিনও জানিয়েছে, ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির বিষয়ে নিজের আগ্রহ পুতিনকে জানিয়েছেন। বুধবার ট্রাম্প ও জেলেনস্কির সরাসরি বৈঠকের কথা রয়েছে। এদিকে ইরান-ইসরায়েল সংঘাতে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে জোটের সম্ভাব্য ভূমিকার কথা উল্লেখ করেছেন। একই দিনে সিরিয়ার বর্তমান নেতা আহমদ আল-শারার সঙ্গেও ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেও আল-শারা এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। দুই দিনের সম্মেলন শেষে ট্রাম্প আঙ্কারায় সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। সূত্র: ওয়াশিংটন টাইমস।

অন্যদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা এবং লেবানন যুদ্ধ বন্ধের প্রশ্নে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতবিরোধ বেড়েছে। জুন মাসে ফাঁস হওয়া এক ফোনালাপের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প নেতানিয়াহুর সমালোচনা করে তাকে পাগল বলে উল্লেখ করেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা না থাকলে তিনি দুর্নীতির মামলায় কারাগারে থাকতেন। একই সঙ্গে যুদ্ধের কারণে ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসরায়েলি মন্ত্রীদের সতর্ক করে বলেন, দেশটির প্রতিরক্ষায় ব্যবহৃত অস্ত্রের বড় অংশই যুক্তরাষ্ট্রের অর্থায়নে তৈরি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের সমর্থক মাগা (MAGA) শিবিরের মধ্যেও ইসরায়েলবিরোধী মনোভাব বাড়ছে। গাজায় ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের জনমতেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সময়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর অবস্থান দুর্বল হয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র হয়তো তাৎক্ষণিকভাবে ইসরায়েল থেকে সরে যাবে না, তবে নিঃশর্ত সমর্থনের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও