অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ জুলাই ২০২৬ শুক্রবার: আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল গুমুশায় .৩৫৭ ম্যাগনাম রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদের মধ্যে আলোচনার জন্ম দিলেও বিভিন্ন দেশের কঠোর অস্ত্র আইনের কারণে নিরাপত্তা ও আইনি জটিলতা তৈরি হয়েছে।

জানা গেছে, ১৯৯০-এর দশকে তুরস্কের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এমকেই (MKE) নির্মিত বিরল এই রিভলভারগুলো কাঠের বাক্সে সংরক্ষিত ছিল। বাক্সে তুর্কি পতাকা ও ন্যাটোর লোগোর পাশাপাশি একটি ফলকে লেখা ছিল, এটি আমাদের দেশে তৈরি প্রথম রিভলভার। প্রতিটি অস্ত্রে সংশ্লিষ্ট নেতার নামও খোদাই করা ছিল।

এরদোয়ান তুর্কি প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ও ঐতিহ্য তুলে ধরতেই এই উপহার দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও তিনি অস্ত্রগুলোর রপ্তানি নিয়ন্ত্রণে শিথিলতার ঘোষণা দেন, তবু বিভিন্ন দেশের আগ্নেয়াস্ত্র আইন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, দেশের কঠোর আইনের কারণে তিনি রিভলভারটি সঙ্গে নিতে পারেননি। এটি বর্তমানে আঙ্কারায় ব্রিটিশ দূতাবাসে রাখা হয়েছে এবং সম্পূর্ণ নিষ্ক্রিয় করার পর যুক্তরাজ্যে নেওয়া হবে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ভেভার দেশে ফিরে ব্যাগে অস্ত্রটি দেখে বিস্মিত হন এবং সেটি বিমানবন্দর পুলিশের সেফ-লকারে জমা দেন। নেদারল্যান্ডস ও সুইডেনের প্রধানমন্ত্রীর উপহারও আপাতত আঙ্কারায় তাদের দূতাবাসে রাখা হয়েছে। আর পোল্যান্ডের প্রেসিডেন্ট কার্ল নাওরোকির রিভলভারটি ওয়ারশ বিমানবন্দরে কাস্টমস ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন জানিয়েছেন, তিনি রিভলভারটি একটি সামরিক জাদুঘরে দান করবেন।

বিশ্লেষকদের মতে, বিশ্বের ছোট আগ্নেয়াস্ত্র রপ্তানিকারক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইতালির পরেই তুরস্কের অবস্থান। ন্যাটো নেতাদের এই ব্যতিক্রমী ও বিতর্কিত উপহার দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা তুলে ধরতেই এরদোয়ান এ উদ্যোগ নিয়েছেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও