আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৯ মার্চ ২০২৬ রবিবার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। শনিবার দেশটির ৩,১০০টিরও বেশি শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন দেশেও।
আয়োজকদের মতে, ট্রাম্পের নীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের সঙ্গে যুদ্ধের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আলাবামা থেকে ওয়াইমিং, এমনকি আর্কটিক সার্কেল পর্যন্ত বিভিন্ন বড় শহর, শহরতলি ও ছোট শহরে সমাবেশ হয়। একই সঙ্গে ইতালি, ফ্রান্স, জার্মানি ও স্পেনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গত বছরও ‘নো কিংস’ আন্দোলনে ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। এরপর ট্রাম্পের অভিবাসন অভিযান এবং চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাসের দাম বৃদ্ধি ও অর্থনৈতিক চাপ মানুষের অসন্তোষ আরও বাড়িয়েছে। মিনিয়াপোলিস, বোস্টন, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, শিকাগো ও সিয়াটলসহ বিভিন্ন শহরে বড় সমাবেশ হয়। ফিলাডেলফিয়ায়ও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।
বিক্ষোভে অংশ নিয়ে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য মানুষ রাস্তায় নেমেছে। তিনি জানান, সংবিধান রক্ষা তার দায়িত্ব এবং তিনি পিছু হটবেন না। সংবাদ সম্মেলনে টিভি উপস্থাপিকা পদ্মা লক্ষ্মী বলেন, জনগণ এখন সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা ও সহানুভূতি দাবি করছে। সব মিলিয়ে, ‘নো কিংস’ আন্দোলন এখন যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ইউরোপেও বিস্তৃত হয়ে বৈশ্বিক প্রতিবাদের রূপ নিয়েছে।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও