আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৬ মার্চ ২০২৬: নেপালের ২০২৬ সালের সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় কাঠমান্ডুর মেয়র বালেন শাহের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি) দেশজুড়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। অন্তত ৪৪টি আসনে দলটির প্রার্থীরা এগিয়ে থাকায় সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে।
ঝাপা-৫ আসনে বালেন শাহ সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন, ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা অলির চেয়ে এগিয়ে আছেন বলে জানিয়েছে গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। বিশ্লেষকদের মতে, মূলত জেন জি প্রজন্মের সমর্থনে আরএসপি দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে। গত বছরের তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা ও প্রচলিত রাজনীতির সমালোচনার মাধ্যমে দলটির জনপ্রিয়তা বাড়ে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটগ্রহণ শেষ হয়। গত বছর তরুণদের নেতৃত্বে আন্দোলনের সময় পুলিশের দমন-পীড়নে ৭৭ জন নিহত হওয়ার পর প্রায় ছয় মাসের মাথায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফল ঘোষণার প্রস্তুতি রয়েছে। প্রথমে সরাসরি নির্বাচিত আসনের ফল প্রকাশ করা হবে, এরপর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভোট গণনা হবে।
প্রাথমিক ফলাফলে দেখা গেছে, আরএসপি অন্তত ৩৫টির বেশি আসনে এগিয়ে রয়েছে। দলটির চেয়ারম্যান রবি লামিছানে চিতওয়ান–২ আসনে লিডে আছেন। কাঠমান্ডুর ১, ২, ৩, ৪, ৫, ৭, ৮ ও ১০ আসনেও আরএসপি প্রার্থীরা এগিয়ে। এছাড়া ভক্তপুর–১ ও ২, মোরাং, ধানুশা, রৌতাহাট, বারা, ললিতপুর, কাস্কি, রূপান্দেহি, দাং, ব্যাংকে ও কান্চনপুরসহ আরও কয়েকটি আসনে দলটির প্রার্থীরা লিডে রয়েছেন।
প্রাথমিক হিসাবে এবারের নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টারাই জানান, সব পক্ষের সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং তরুণ ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল।
২০২৫ সালে দুর্নীতি, বেকারত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে নেপালে বড় আন্দোলন হয়। সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। পরে ১২ সেপ্টেম্বর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, যা নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা।
নেপালের সংসদীয় নির্বাচনে মোট ২৭৫টি আসন রয়েছে। এর মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হয় এবং বাকি ১১০টি আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে বণ্টন করা হয়। এই ১৬৫টি আসন দেশটির সাতটি প্রদেশে ভাগ করা আছে।
সংস্কার/ইএমই
চীন ও পাকিস্তানের সম্পর্ককে দীর্ঘদিন ধরেই ‘আয়রন ব্রাদার্স’ বা ‘লৌহ ভাই’ হিসেবে বর্ণনা করা হয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই বন্ধুত্বের ইতিহাস, কৌশলগত সহযোগিতা এবং বর্তমান চ্যালেঞ্জগুলো নতুন করে আলোচনায় এসেছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় রাজধানী ও আশপাশের এলাকায় অন্তত চারজন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির মতে, হামলার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ। রোববার ভোর পর্যন্ত
চার সপ্তাহের ধারাবাহিক আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন। ফলে বৈশ্বিক নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ এই সম্মেলন শেষ হয়েছে
বাংলাদেশে পুশব্যাক বা ঠেলে পাঠানো কয়েকজন ব্যক্তিকে পুনরায় ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির সুপ্রিম কোর্টে এ তথ্য জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর নেতৃত্বাধীন বেঞ্চে তিনি