আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ মার্চ ২০২৬ শুক্রবার: নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ। শুক্রবার (২৭ মার্চ) দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধানের ৭৬(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রায় দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের পথ তৈরি করে। এর ফলে ৩৫ বছর বয়সী শাহ দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
‘বালেন’ নামে পরিচিত বালেন্দ্র শাহ একজন রাজনৈতিক বহিরাগত হিসেবে পরিচিত। তিনি এমন সময়ে ক্ষমতায় এলেন, যখন প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অসন্তোষ তীব্র হয়ে উঠেছে। দীর্ঘদিনের দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভোটাররা নতুন নেতৃত্বের দিকে ঝুঁকেছেন।
কাঠমান্ডুতে জন্ম নেওয়া শাহের পারিবারিক শিকড় ভারতের সীমান্তবর্তী তরাই অঞ্চলে। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ নেপালে হিন্দু ধর্মের প্রভাব বেশি এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতেও ধর্মীয় আচার-অনুষ্ঠান দেখা যায়।
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ নেন। এ সময় হিন্দু পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষুদের মন্ত্রপাঠসহ ঐতিহ্যবাহী ধর্মীয় আচার পালিত হয়। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন, যেখানে দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শাহ রাজনীতিতে আসার আগে সংগীত জগতে র্যাপ শিল্পী হিসেবে পরিচিতি পান। পরে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেন।
২০২৫ সালের সেপ্টেম্বরে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুর্নীতি, বেকারত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলন সহিংস রূপ নিলে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেন এবং দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
পরবর্তীতে ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আরএসপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে এবং শেষ পর্যন্ত বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও