আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ ফেব্রুয়ারী ২০২৬: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন’ হিসেবে অভিহিত করে প্রশংসা করেছে আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ অব নেশনস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি জানায়, ১২ কোটি ৭০ লাখের বেশি ভোটার ও ২,০২৬ জন প্রার্থীর অংশগ্রহণ এই নির্বাচনকে বিশ্বমঞ্চে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে।
পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, ভোটকেন্দ্র খোলা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এবারের নির্বাচনের দুটি বিষয় আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে। এক, বিপুলসংখ্যক প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করা; দুই, সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে সাংবিধানিক সংস্কার বিষয়ে গণভোট আয়োজন। নানা আকুফো-আড্ডোর মতে, এ উদ্যোগ বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করার অঙ্গীকারের প্রকাশ।
নির্বাচনের দিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই দেশজুড়ে ছিল উত্তেজনা ও প্রত্যাশার পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে, যা নাগরিক অধিকার প্রয়োগের উৎসবমুখর আবহ তৈরি করে। উল্লেখ্য, এবারের নির্বাচনে ৭৮ জন নারীসহ মোট ২,০২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমনওয়েলথের এই স্বীকৃতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে