আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২১ জানুয়ারী ২০২৬: নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য ‘নন-ফ্যামিলি পোস্টিং’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এর ফলে ঢাকাস্থ ভারতীয় কূটনীতিকদের নির্ভরশীল পরিবারের সদস্যদের আপাতত ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত ভারতের পাঁচটি কূটনৈতিক মিশন পূর্ণ শক্তিতেই কার্যক্রম চালিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান, চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাই কমিশন ও চারটি সহকারী হাই কমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারকে আপাতত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, কূটনীতিকদের পরিবার কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের সংখ্যা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।
‘নন-ফ্যামিলি পোস্টিং’ ভারতীয় কূটনীতিকদের জন্য অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচিত। বর্তমানে পাকিস্তানেও ভারতীয় কূটনীতিকদের জন্য ‘নো-চিলড্রেন পোস্টিং’ কার্যকর রয়েছে, যেখানে স্ত্রীদের থাকার অনুমতি থাকলেও সন্তানদের নেই।
ভারত বারবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে, যদিও ঢাকা এসব অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে উগ্রপন্থী সংগঠনগুলোর কার্যকলাপের দিকেও চোখ বন্ধ করে থাকার অভিযোগ করেছে নয়াদিল্লি।
২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিক্ষোভের জেরে নয়াদিল্লি ও ঢাকায় উভয় দেশের কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত মাসে চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে বিক্ষোভের ঘটনাও ঘটে।
এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে বলে ধারণা করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে ভারত। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নেন এবং দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এসব পদক্ষেপ বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেয়।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও