অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নতুন বছরে গুগল সার্চ ট্রেন্ডে যেসব বিষয় ঘিরে বাড়ছে মানুষের আগ্রহ

ছবি : সংগৃহীত

সংস্কার ০৫ জানুয়ারী ২০২৬: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের তথ্য জানার প্রধান ভরসা এখনো গুগল সার্চ। বছরের শেষে গুগলের সার্চ ট্রেন্ড বিশ্লেষণে উঠে এসেছে, গত বছরে কোন ঘটনা, ব্যক্তি কিংবা প্রশ্ন ঘিরে মানুষের কৌতূহল ছিল সবচেয়ে বেশি। কারও জন্য বছরটি ছিল আনন্দ আর নতুন অভিজ্ঞতায় ভরা, আবার অনেকে সময় পার করেছেন নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে। তবে তথ্য, বিনোদন, স্বাস্থ্য, প্রযুক্তি কিংবা সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে মানুষের নির্ভরতার জায়গা হিসেবে গুগল সার্চই ছিল সবার আগে।

গুগলের চলতি বছরের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি অনুসন্ধান করা প্রশ্নের শীর্ষে রয়েছে, কী দেখব? (What to watch)ট্রাফিক বিশ্লেষণে দেখা গেছে, এই একটি প্রশ্ন থেকেই প্রতি মাসে গড়ে প্রায় ৭৫ লাখবার সার্চ করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে, আমার আইপি ঠিকানা কী? যা মাসে গড়ে ৩৬ লাখের বেশি বার অনুসন্ধান করা হয়েছে। এ ছাড়া হোয়্যার আই অ্যাম, কীভাবে ওজন কমানো যায়, আমি এখন কোথায়, এ ধরনের প্রশ্নও গুগল সার্চ তালিকার শীর্ষ সারিতে জায়গা করে নিয়েছে।

সব মিলিয়ে গুগল সার্চ ট্রেন্ড বলছে, সদ্য শুরু হওয়া নতুন বছরে মানুষের আগ্রহের কেন্দ্রে থাকবে বিনোদন, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, বহির্বিশ্বের নানা ঘটনা এবং দৈনন্দিন জীবনঘনিষ্ঠ অসংখ্য প্রশ্ন। বিদায়ী বছরের গবেষণায় আরও দেখা গেছে, এই সার্চ ট্রেন্ড মানুষের স্মার্ট জীবনধারা, বাড়তে থাকা ডিজিটাল নির্ভরতা এবং প্রযুক্তিবান্ধব মানসিকতার স্পষ্ট প্রতিফলন তুলে ধরছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বিপিএলএক্স ২০২৬-এ এনার্জিপ্যাকের আধুনিক বিদ্যুৎ প্রযুক্তির প্রদর্শনী

বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স) ২০২৬-এ দেশের শীর্ষ বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের সর্বাধুনিক বিদ্যুৎ প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে। এ প্রদর্শনীতে জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা আলোচনা ও বিশ্লেষণ করেন।

প্রযুক্তি দুনিয়ার ৫ প্রভাবশালী তারকা : সাফল্য পরিবার ও ব্যতিক্রমী জীবন

প্রযুক্তি খাতে শীর্ষে থাকা পাঁচ জায়ান্টের ব্যক্তিগত জীবন, সংগ্রাম ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। ইলন মাস্ক: ব্যর্থতা পেরিয়ে শীর্ষে, পরিবারে বিশেষ গুরুত্ব: বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন ইলন মাস্ক ছোটবেলা থেকেই প্রযুক্তিতে পারদর্শী; ১৩ বছর বয়সে সফটওয়্যার তৈরি করেন এবং ১৭ বছর

১২ বছরেই নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর বানিয়ে চমক

মাত্র ১২ বছর বয়সী এক স্কুলছাত্র ঘরে বসেই একটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর তৈরি করে সাড়া ফেলেছে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ থেকেই সে নিজ উদ্যোগে এ প্রকল্প হাতে নেয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ ও গবেষণার মাধ্যমে ছোট পরিসরে

ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে : ইসির চারটি সহজ সেবা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সুবিধার জন্য ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য দিতে অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। শনিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক