আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার: দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে আধুনিক, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও কবির আহম্মেদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন সুবিধা তুলে ধরেন।
ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ধীরে ধীরে একটি নগদবিহীন সমাজ গড়ে তোলা। বাংলা কিউআর চালুর ফলে মানুষের দৈনন্দিন লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। খুচরা টাকার সংকট বা অতিরিক্ত টাকা ফেরত নেওয়ার ঝামেলাও কমবে। এছাড়া ডিজিটাল লেনদেনের সব তথ্য সংরক্ষিত থাকায় অনানুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডও আনুষ্ঠানিক ব্যবস্থার আওতায় আসবে, যা দেশের প্রকৃত অর্থনৈতিক কার্যক্রম মূল্যায়নে সহায়ক হবে।
তিনি আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে পথের বিক্রেতারাও সহজেই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন। এজন্য সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব অ্যাপে বাংলা কিউআর যুক্ত করার আহ্বান জানান তিনি।
ডেপুটি গভর্নর কবির আহম্মেদ বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সব ধরনের লেনদেন ডিজিটাল হলে সরকারের কর আদায় বাড়বে এবং ট্যাক্স-জিডিপি অনুপাত উন্নত হবে। তিনি জানান, আগামী বছর একটি ইন্টারঅপারেবল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে যেকোনো ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাংলা কিউআরকে দেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করেন। তবে এর সফল বাস্তবায়নের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানজুড়ে ব্যাপক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, উদ্যোগটির কার্যকারিতা প্রমাণে বাংলাদেশ ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে আগে নিজেদের কার্যক্রমে এর ব্যবহার দৃশ্যমান করতে হবে।
সংস্কার/ইএমই
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগের সরকারের সময় নেওয়া প্রায় ১ হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে প্রধান
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপকে ঘিরে প্রতি চার বছর পর বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হলেও ২০২৬ সালের বিশ্বকাপ মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশাল অর্থনৈতিক পরিসরের কারণেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ইতিহাসের সবচেয়ে বড়
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি. ও বেসিক ব্যাংক পিএলসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বেসিক ব্যাংক সোনালী ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’তে যুক্ত হয়েছে। এই সেবার আওতায় বেসিক ব্যাংকের গ্রাহকরা ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ, দক্ষ ও ইসলামী অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। একই সঙ্গে তারা সতর্ক করেছে, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। সোমবার (২২ জুন) সকালে সাত দফা দাবিতে