অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে যুবককে নির্যাতন: ‘রোহিঙ্গা’ তকমা দিয়ে হিন্দুত্ববাদীদের হামলা

ছবি : ইন্টারনেট 

সংস্কার ০৩ ডিসেম্বর ২০২৫: ভারতের ওড়িশা রাজ্যের এক গ্রামে পশ্চিমবঙ্গের এক মুসলিম যুবকের ওপর চরম সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে তাকে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করেছে বিজিপির ঘনিষ্ঠ উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী। নির্যাতনের দৃশ্যের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মারাহেনস্তার শিকার যুবকের নাম রাহুল ইসলাম। তিনি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, ওড়িশার গঞ্জাম জেলায় কয়েকজন হিন্দুত্ববাদী কর্মী প্রথমে তার পরিচয়পত্র দেখতে চায়। নথি দেখানোর পরও তারা তা অবৈধ বলে দাবি করে এবং তাকে বাংলাদেশি রোহিঙ্গা পরিচয়ে চিহ্নিত করার চেষ্টা করে। এ অভিযোগের পরপরই উত্তেজিত সেই গোষ্ঠী রাহুলকে বেধড়ক মারতে থাকে এবং তাকে জোর করে জয় শ্রীরাম ভারতমাতা কি জয় উচ্চারণ করায়। প্রথম স্লোগানটি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পরিচিত চিহ্ন, আর দ্বিতীয়টি বহু ক্ষেত্রে ভারতীয় মুসলমানদের দেশপ্রেম নিয়ে সন্দেহ তৈরি করতে ব্যবহার করা হয় বলে জনপ্রিয় বিশ্লেষকদের মত।

ঘটনার পর বিষয়টি জানিয়ে ওড়িশা পুলিশ, জাতীয় সংখ্যালঘু কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ই-মেইলের মাধ্যমে অভিযোগ করেছে পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন। তারা এটিকে স্পষ্ট সাম্প্রদায়িক নির্যাতন বলে উল্লেখ করেছে। প্রসঙ্গত, চলতি বছরের মার্চে ওড়িশা সরকার বিধানসভায় জানায় রাজ্যে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী ৩,৭৪০ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। এই তথ্যও সাম্প্রতিক ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও