অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

দ্রুত বিচার নিশ্চিতের অঙ্গীকার করলেন প্রেস সচিব শফিকুল আলম

ছবি : সংগৃহীত

সংস্কার ০৫ ডিসেম্বর ২০২৫: মাগুরায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানিয়েছেন, অতীতের হত্যাযজ্ঞে সম্পৃক্ত ব্যক্তিদের যাদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নামও রয়েছে, আইনের আওতায় ফিরিয়ে এনে তাদের দ্রুত বিচার সম্পন্ন করা হবে।  শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫, সকালে আন্তঃজেলা কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম আরও বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ ভোট প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সুযোগ কেউ পাবে না। তার ভাষায়, নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারার অগ্রযাত্রা আর থামানো সম্ভব নয়। এদিন মাগুরায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেস সচিব নিজেই।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার চার উপজেলার বিভিন্ন কলেজের মোট ৯টি দলের ফুটবলাররা অংশ নিচ্ছেন।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন সিনার

ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে : বিদায় সুইজারল্যান্ড ও নরওয়ে

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে

বিশ্বকাপে ইতিহাস : ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড