আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ মে ২০২৬ মঙ্গলবার: দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের যৌথ উদ্যোগে বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন বিদেশি বিনিয়োগনির্ভর থাকা দেশের স্টার্টআপ খাতে প্রথমবারের মতো বড় পরিসরে সংগঠিতভাবে যুক্ত হলো দেশীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো।
রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি (বিএসআইসি) তাদের প্রথম তহবিল “অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১” উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
প্রায় ৪২৫ কোটি টাকা বা প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে এই প্ল্যাটফর্ম। অংশীদার ব্যাংকগুলো প্রতি বছর তাদের নিট মুনাফার এক শতাংশ এই তহবিলে দেবে। ফলে এটি এককালীন তহবিল নয়, বরং ধারাবাহিক মূলধন কাঠামো হিসেবে পরিচালিত হবে।
জানা গেছে, ফান্ডটি সিড, লেট-সিড ও সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে। বাংলাদেশ ব্যাংকের দীর্ঘমেয়াদি নীতিগত উদ্যোগের অংশ হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে গত পাঁচ বছরের নিট মুনাফার এক শতাংশ পর্যন্ত এ খাতে বিনিয়োগের অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে বিএসআইসির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগত কাঠামোও নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, বাংলাদেশের আর্থিক উন্নয়নের পরবর্তী ধাপে এমন প্রতিষ্ঠান প্রয়োজন, যারা শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে উদ্ভাবনকে সহায়তা করতে পারবে। তিনি জানান, বিএসআইসি দেশীয় পুঁজিকে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল উদ্যোক্তা খাতে প্রবাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও আর্থিক অন্তর্ভুক্তিও আরও শক্তিশালী হবে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে বাংলাদেশের স্টার্টআপ খাতে ৪৫০টির বেশি বিনিয়োগ চুক্তির মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন এসেছে। তবে এর মধ্যে ৭ শতাংশেরও কম এসেছে দেশীয় উৎস থেকে।
বিএসআইসির চেয়ারম্যান ও সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, বিএসআইসি শুধু একটি ফান্ড নয়, এটি এমন একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম যা উদ্যোক্তাদের স্বপ্নকে পেশাদার ও সুশৃঙ্খল মূলধনের সঙ্গে যুক্ত করবে। তিনি জানান, ৩৯টি ব্যাংকের সমর্থনে স্থানীয় আস্থা ও বৈশ্বিক ভেঞ্চার মানদণ্ডের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হচ্ছে। এর ফলে স্টার্টআপগুলো উন্নত সুশাসন, ভালো অর্থায়ন ও বিশ্বাসযোগ্য বিদেশি বিনিয়োগ অংশীদারিত্বের সুযোগ পাবে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক রূপান্তরের নতুন পর্যায়ে প্রবেশ করছে, যেখানে ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে প্রযুক্তি, উৎপাদনশীলতা, উদ্যোক্তা সংস্কৃতি ও বেসরকারি খাতের উদ্ভাবন। তিনি বলেন, বিএসআইসি তরুণ উদ্যোক্তাদের সক্ষমতার প্রতি আস্থা এবং দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনার প্রতিফলন।
অনুষ্ঠানে বৈশ্বিক ভেঞ্চার ক্যাপিটাল খাতের অভিজ্ঞ ব্যক্তি, বি ক্যাপিটালের সাবেক জেনারেল পার্টনার ও বর্তমান সিনিয়র অ্যাডভাইজর সামি আহমদকে বিএসআইসি বোর্ডের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এ সময় ভেঞ্চারসুক, ওয়েভমেকার পার্টনার্স (সিঙ্গাপুর), ফাইভ হান্ড্রেড গ্লোবাল, প্লাগ অ্যান্ড প্লে, এডিবি ভেঞ্চারস, জিএফআর ফান্ড, স্টার্জন ক্যাপিটাল, কনজাংশন ক্যাপিটাল ও অরবিট স্টার্টআপসসহ আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রযুক্তিভিত্তিক আঞ্চলিক গণমাধ্যম টেক ইন এশিয়া ও এফডব্লিউডি স্টার্টও অনুষ্ঠানে অংশ নেয়।
বিএসআইসি জানিয়েছে, ২০২৬ সালের শেষ হওয়ার আগেই তারা প্রথম তিনটি বিনিয়োগ সম্পন্ন করবে। এর আগে তৃতীয় প্রান্তিকের মধ্যে একজন ব্যবস্থাপনা পরিচালক, প্রধান বিনিয়োগ কর্মকর্তা এবং পূর্ণাঙ্গ বিনিয়োগ কমিটি নিয়োগ ও গঠন করা হবে।
সংস্কার/ইএমই
দেশে জ্বালানি সংকটের সমাধান না হলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সোমবার ১১ মে ২০২৬ রাজধানীর বনানীতে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আনা শুধু বিডার
পশ্চিম ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র মোনাকোতে বিশ্বের অন্যতম ব্যয়বহুল একটি পেন্টহাউস ৫৫ কোটি ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। আন্তর্জাতিক আবাসন খাতে এই বিক্রয়কে নতুন বিশ্বরেকর্ড হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, বিলাসবহুল পেন্টহাউসটি ‘রেঞ্জো’ নামের একটি ভবনে অবস্থিত।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) তাদের ৫ বছর মেয়াদি ১ বিলিয়ন ডলারের সুকুক বা ইসলামী বন্ডের আইনি মূল্য নির্ধারণ সম্পন্ন করেছে। বৃহস্পতিবার ৭ মে ২০২৬ এ মূল্য নির্ধারণ করা হয়। চূড়ান্ত বরাদ্দ মূল্য নির্ধারণ করা হয়েছে সমমূল্যে (পার ভ্যালু) এবং নিশ্চিত রাতারাতি অর্থায়ন হার এসওএফআর
দেশের শেয়ারবাজারে স্বচ্ছতা, সুশাসন, তারল্য ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ৭ মে ২০২৬ গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে ডিএসইর একটি প্রতিনিধিদল এসব প্রস্তাব তুলে