অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাজ্যে ৫১৮ ফ্ল্যাট জব্দের নির্দেশ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৭ ফেব্রুয়ারী ২০২৬: দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবে এর যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মোট মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ ব্রিটিশ পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এর আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদন ও তদন্ত : দুদকের পক্ষে উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে এসব সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে ৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ সংলগ্ন তালুকদার বাড়ি এলাকায় অবস্থিত অভিযুক্তের গাড়িচালক মো. ইলিয়াস তালুকদারের প্রতিবেশী ওসমান তালুকদারের বাসা থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়। এসব নথি পর্যালোচনা করে সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন দেশে অর্জিত সম্পত্তির তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে অবস্থিত সম্পত্তিও রয়েছে।

সম্পত্তি বেহাতের আশঙ্কা! অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে স্থাবর সম্পত্তি তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর বা অন্যভাবে নিষ্পত্তির চেষ্টা করছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব সম্পত্তি বিক্রি বা হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। তাই সম্পত্তিগুলো অবিলম্বে ক্রোক করা এবং প্রমাণ সংরক্ষণের স্বার্থে এমএলএআর (MLAR)-এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশে ক্রোকাদেশ পাঠানো জরুরি বলে আদালতে জানানো হয়। আদালত আবেদন মঞ্জুর করে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি : তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি

১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন

সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায়

রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান