আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২০ ফেব্রুয়ারী ২০২৬: দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে কনস্যুলার সেবা স্বাভাবিক করা হয়েছে। গত ডিসেম্বর থেকে পর্যটন ও মেডিকেল ভিসাসহ অধিকাংশ ভিসা বন্ধ ছিল। শুধু ব্যবসা ও কাজের ভিসা সীমিত আকারে চালু ছিল। এখন পর্যটন, চিকিৎসা ও অন্যান্য সব ক্যাটাগরিতে ভারতীয়রা বাংলাদেশে ভ্রমণের ভিসা পাবেন।
গত ডিসেম্বরে ভারতবিরোধী ছাত্রনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। বাংলাদেশে বিক্ষোভ এবং হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত হামলার ঘটনায় কূটনৈতিক উত্তেজনা বাড়ে। এর জেরে উভয় দেশ ভিসা পরিষেবা স্থগিত করেছিল।
বাংলাদেশের এ সিদ্ধান্তের একদিন আগে সিলেটে নিযুক্ত ভারতীয় ঊর্ধ্বতন কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানান, ভারতও দ্রুত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা স্বাভাবিক করবে। বর্তমানে মেডিকেল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরি শিগগির চালু হবে।
চলতি সপ্তাহে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিরলা তিনি তারেক রহমানের কাছে ভারতের সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভিসা সেবা পুনরায় চালু হওয়া দুই দেশের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ। এখন দেখার বিষয়, তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে দিল্লিকে বেছে নেন কি না।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও