আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১১ এপ্রিল ২০২৬ শনিবার: দিনমজুরের সন্তান মো. বাবুল মিয়া, যিনি একসময় কাঁচাবাজারে কুলি ও পরে ভাতের হোটেলে রান্নার কাজ করতেন, বর্তমানে বিপুল সম্পদের মালিক, এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।
জানা যায়, প্রায় এক যুগ আগে ঢাকার ফার্মগেটের একটি হোটেলে দৈনিক ২৫০ টাকা মজুরিতে রান্নার কাজ শুরু করেন বাবুল মিয়া। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ৯ হাজার টাকা বেতনে কাজ পান। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে চুক্তিভিত্তিক কুক হিসেবে মাসিক সাড়ে ১৫ হাজার টাকায় নিয়োগ দেওয়া হয়।
এই সীমিত আয়ের মধ্যেও ছয় সদস্যের পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন তিনি। তবে অভিযোগ রয়েছে, মন্ত্রীর বাসায় কাজ পাওয়ার পর থেকেই তার ভাগ্য বদলে যায় এবং দ্রুত তিনি বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন।
শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়নের বাসিন্দা বাবুল মিয়া বর্তমানে গ্রাম ও শহরে জমি, প্লট ও ব্যবসায়িক বিনিয়োগের মালিক। অভিযোগ অনুযায়ী, তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের ভয় দেখিয়ে চাঁদা আদায়, জমি দখল, মাদক কারবারিদের কাছ থেকে মাসোহারা আদায়, তদবির বাণিজ্য এবং চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর, কারারক্ষী, ফায়ার সার্ভিস ও পাসপোর্ট অফিসে চাকরি দেওয়ার কথা বলে তিনি অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর কিছু টাকা ফেরত দিলেও এখনো অনেকেই টাকা ফেরতের দাবিতে তার বাড়িতে যাচ্ছেন।
অভিযোগ রয়েছে, বসিলা-কেরানীগঞ্জ সড়কের পাশে মিলেনিয়াম সিটি এলাকায় তার সাড়ে পাঁচ শতাংশ প্লট রয়েছে। এছাড়া গাজীপুরের মাওনায় মার্কেটের শেয়ার, কালিয়াকৈরে সাত শতাংশ জমি, নিজ এলাকায় দোকান, মাছের পুকুর ও কৃষিজমিও রয়েছে তার নামে।
স্থানীয়দের মতে, তিনি নিজেকে কখনো পুলিশের কর্মকর্তা, আবার কখনো মন্ত্রীর স্ত্রীর বডিগার্ড হিসেবে পরিচয় দিতেন। তার প্রতারণার মাধ্যমে তার পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে ভ্যানচালক ভাইয়ের অবস্থারও উন্নতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা তার অর্জিত সম্পদের উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন।
সংস্কার/ইএমই
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি
সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)
রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান