আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৩ জুন ২০২৬ মঙ্গলবার: ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে (এআইটিসি) অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্বের লড়াই আরও তীব্র হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী দলীয় সভাপতির পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অব্যাহতি’ দেওয়ার ঘোষণা দেওয়ার একদিন পরই তিনি নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটি (এনডব্লিউসি) গঠন করে তা ভারতের নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। এতে তিনি আবারও দলটির চেয়ারপারসন হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে মমতার অনুগত নেতৃত্ব নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা জমা দেয়। কালীঘাটের দলীয় সূত্র জানিয়েছে, দলের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতেই এই পদক্ষেপ নিয়েছেন মমতা।
এর আগে রবি-সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী নেতারা কলকাতার নিউ টাউনের একটি হোটেলে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরানোর ঘোষণা দেন।
এই বিদ্রোহকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘদিনের বিশ্বস্ত ও প্রবীণ নেতা ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। সরকার পরিবর্তনের পর কাজ করতে না পারার কারণ দেখিয়ে ফিরহাদ হাকিম দুই সপ্তাহ আগেই কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন।
বিদ্রোহীরা ৩০ সদস্যের একটি পৃথক জাতীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করেছে এবং সেটিকেই ‘আসল’ তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে। নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে দেওয়া হয়েছে জ্যেষ্ঠ সাংগঠনিক দায়িত্ব। বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিনিধিদের সর্বসম্মত ভোটে কমিটি গঠিত হয়েছে। তবে তারা চান, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের মেন্টর (উপদেষ্টা) হিসেবে থাকুন।
এদিকে প্রকাশ্য বিদ্রোহের পর কঠোর অবস্থান নিয়েছে মমতার নেতৃত্বাধীন তৃণমূল। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, জাভেদ খান, স্নেহাশিস চক্রবর্তী এবং সাবিনা ইয়াসমিনসহ একাধিক শীর্ষ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছে।
এখন ভারতের নির্বাচন কমিশন কোন কমিটিকে ‘আসল’ তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি দেয়, তা ঘিরেই আইনি ও রাজনৈতিক লড়াই কোন দিকে এগোয়, সেদিকে নজর রয়েছে।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও