অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

তামিলনাড়ুতে জোট সরকার গঠনের পথে থালাপতি বিজয়

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ মে ২০২৬ শনিবার: তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মোড় এসেছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর সরকার গঠনের পথে বড় বাধা কাটতে শুরু করেছে।

বিধানসভায় সরকার গঠনের লক্ষ্যে টিভিকে-কে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে)। দলটির নেতৃত্বে রয়েছেন থিরুমাভালাভানএই সমর্থনের ফলে তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে।

এদিকে প্রধান বিরোধী দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র (এআইএডিএমকে)-এর ভেতরে বড় ধরনের বিদ্রোহের খবর পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, দলের জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগাম দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তার সঙ্গে ৩২ জনের বেশি বিধায়ক রয়েছেন বলে জানা গেছে এবং তাদের অনেকেই বিজয়কে সমর্থন দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

শনিবার ৯ মে ২০২৬ পদুচেরির একটি রিসোর্ট থেকে বিধায়কদের ফেরার পর চেন্নাইয়ে শানমুগামের কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসপি ভেলুমণি, এমআর বিজয় ভাস্কর, নাথাম বিশ্বনাথন ও সি বিজয় ভাস্করের মতো প্রভাবশালী নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার ৮ মে ২০২৬ বিজয় তৃতীয়বারের মতো আর.ভি. আরলেকার-এর সঙ্গে সাক্ষাৎ করেন। চেন্নাইয়ের লোক ভবনে অনুষ্ঠিত বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান।

তবে এর আগে রাজ্যপাল বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। রাজ্যপাল সচিবালয়ের দাবি ছিল, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ বা ১১৮ জন বিধায়কের সমর্থন দেখাতে পারেননি তিনি। গত ৬ ও ৭ মে অনুষ্ঠিত আগের দুই বৈঠকেও একই কারণে বিজয়ের দাবি নাকচ করা হয়েছিল।

তবে এখন ভিসিকে-র সমর্থন এবং এআইএডিএমকে-র বিদ্রোহী বিধায়কদের সম্ভাব্য যোগদানের খবরে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি বর্তমানে বিজয়ের অনুকূলে যাচ্ছে। (এনডিটিভি)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও