অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

তাইওয়ানে অস্ত্র বিক্রির প্রতিশোধ : ৩০ মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা

ছবি : আলজাজিরা

সংস্কার ২৬ ডিসেম্বর ২০২৫:  তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমর্থন ও অস্ত্র বিক্রির জবাবে ৩০টি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। বেইজিং সতর্ক করে বলেছে, তাইওয়ানকে ঘিরে সীমা অতিক্রমকারী যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা শক্ত প্রতিক্রিয়া জানাবে। শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ঘোষণায় জানানো হয়, ২০টি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও ১০ জন ব্যক্তিকে লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ২৬ ডিসেম্বর থেকেই কার্যকর হবে। 

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বোয়িংয়ের সেন্ট লুইস শাখা, নর্থরপ গ্রুম্যান সিস্টেমস করপোরেশন, এল৩ হ্যারিস মেরিটাইম সার্ভিসেস এবং লাজারাস এআই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের জন্য যুক্তরাষ্ট্রের সদ্য ঘোষিত ১১.১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজের প্রতিশোধ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি অঞ্চলটির জন্য অন্যতম বৃহৎ অস্ত্রচুক্তি।

বিবৃতিতে বলা হয়, তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রমকারী যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে চীন কঠোর ব্যবস্থা নেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর চীনে থাকা সব সম্পদ জব্দ বা ফ্রিজ করা হবে এবং চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের সঙ্গে ব্যবসা বা সহযোগিতা করতে পারবে না। পাশাপাশি নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তিদের চীনে থাকা সম্পদ জব্দ করা হবে এবং তাদের চীনে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোম্পানিগুলোর আরও নয়জন শীর্ষ নির্বাহী। এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭ ডিসেম্বর তাইওয়ানের সঙ্গে এই অস্ত্রচুক্তির ঘোষণা দেন। প্রস্তাবিত চুক্তিতে ৮২টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম এবং ৪২০টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বিক্রির কথা রয়েছে, যার মূল্য চার বিলিয়ন ডলারেরও বেশি। এই প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে রাশিয়ার আকাশপথে হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র যে অস্ত্র সরবরাহ করেছে, তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

চুক্তিতে আরও রয়েছে ৬০টি স্বচালিত হাউইটজার আর্টিলারি সিস্টেম ও সংশ্লিষ্ট সরঞ্জাম, যার মূল্য চার বিলিয়ন ডলারের বেশি, পাশাপাশি এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ড্রোন। অন্যদিকে, তাইওয়ান বেইজিংয়ের ভূখণ্ডগত দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছে, এই সহায়তা তাইওয়ানকে প্রয়োজনীয় আত্মরক্ষামূলক সক্ষমতা বজায় রাখতে এবং দ্রুত শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করছে। সূত্র : আলজাজিরা

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে