অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঢাবিতে ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিং নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ জানুয়ারী ২০২৬: ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ফিন্যান্স।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফিক, ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্স ইনস্টিটিউশনস (এএওআইএফআই)-এর মহাসচিব ওমর মোস্তফা আনসারি।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকী আন-নদভী। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান, যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিব আহমেদ, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইমরানুল হক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার অধ্যাপক ড. হাবিবুল্লাহ জাকারিয়াহ, আইএসআরএ কনসাল্টিং মালয়েশিয়ার সিইও অধ্যাপক ড. এস্কান্দার শাহ মোহাম্মদ রাশিদ এবং এএওআইএফআই-এর গভর্নেন্স অ্যান্ড এথিক্স বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রেজা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. জামশেদ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মুফতি মুহাম্মদ হেদায়েতুল্লাহ।

উপাচার্যের বক্তব্যে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যাংকিং খাতের সাম্প্রতিক সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের সম্মেলন ব্যাংকিং খাতের সংকট উত্তরণে সহায়ক হতে পারে। একই সঙ্গে বিভিন্ন সংকট মোকাবিলায় অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সংলাপ, সহযোগিতা ও নেটওয়ার্কিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশে ইসলামী ফিন্যান্স শিক্ষা শীর্ষক পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. গোলজারে নবী, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকী আন-নদভী এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক। প্যানেল আলোচনাগুলো সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এইচএসবিসির ২৫৭ কর্মকর্তার চাকরিচ্যুতি : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ

এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের নামে ২৫৭ কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। শনিবার (৪ জুলাই) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে

জুলাইতেই নতুন পে স্কেলের গেজেট : কার্যকারিতা ১ জুলাই থেকেই

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন পে স্কেল চলতি জুলাই মাসে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে বেতন কত বাড়বে, কত ধাপে বাস্তবায়ন হবে, কোন গ্রেডে কী পরিমাণ বৃদ্ধি পাবে এবং গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ, এসব বিষয়ে এখনো চূ

ক্রিপ্টো ব্যবসায় ট্রাম্পের বিপুল আয় : স্বার্থের সংঘাতে নতুন বিতর্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে করা সমঝোতা চুক্তি থেকে বিপুল অর্থ আয় করেছেন। সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারের আর্থিক বিবরণীতে দেখা গেছে, ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো উদ্যোগ থেকে তিনি ১৪০ কোটি (১.৪ বিলিয়ন) ডলারের বেশি আয় করেছেন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতি : ৬০ হাজার কোটি টাকার ঋণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য সংকোচনমূলক মুদ্রানীতি বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নীতিগত (রেপো) সুদহার ১০ শতাংশেই রাখা হয়েছে। একই সঙ্গে শিল্প, কৃষি এবং কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার বিশেষ