অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঢাকা বোট ক্লাবে শেষ হলো ৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ মে ২০২৬ সোমবার: দেশের অন্যতম মর্যাদাপূর্ণ কিউ স্পোর্টস প্রতিযোগিতা ৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৬ জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা বোট ক্লাবে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, অতিথি ও ক্লাব সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষ স্নুকার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় খেলোয়াড়দের দক্ষতা, নৈপুণ্য ও ক্রীড়াসুলভ মনোভাব দর্শকদের মুগ্ধ করে।

এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন নিজাম উদ্দিন আহমেদ। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ টাকা। রানার-আপ সৈয়দ রাফিজ জামান পেয়েছেন ৫০ হাজার টাকা। এছাড়া সেমিফাইনালিস্টদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। সর্বোচ্চ ৫০ বা তার বেশি ব্রেক করায় নিজাম উদ্দিন আহমেদ অতিরিক্ত ২০ হাজার টাকার বিশেষ পুরস্কারও পান। বিজয়ীদের ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ এবং বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন, এনডিসি, পিএসসি (অব.)।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলা শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশে স্নুকারের জনপ্রিয়তা ও মান দিন দিন বাড়ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ বলেন, দেশের অন্যতম মর্যাদাপূর্ণ স্নুকার প্রতিযোগিতা আয়োজন করতে পেরে ক্লাব গর্বিত। নিয়মিত এ ধরনের আয়োজন দেশের কিউ স্পোর্টসকে আরও এগিয়ে নেবে। বিবিএসএফ প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন বলেন, বাংলাদেশে কিউ স্পোর্টসের উন্নয়নে ফেডারেশন নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বোট ক্লাবের সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ড. জহিরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন নির্বাহী কমিটির সদস্য ও এমআইসি ইনডোর স্পোর্টসের মো. মনির হোসেন ইমন।

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল অ্যাম্বার গ্রুপ। ভেন্যু পার্টনার হিসেবে ছিল বনানী ক্লাব এবং বেভারেজ পার্টনার ছিল মাম ও আরসি কোলা। কো-স্পন্সর ছিল রশিদ গ্রুপ ও এমিনেন্স সোর্সিং। অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পী পিন্টু ঘোষ ও নুসরাত কৃতির পরিবেশনা এবং গালা ডিনারের আয়োজন উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বিশ্বকাপের শেষ ষোলো : কলম্বিয়া ও ঐতিহাসিক জয় মিশরের

২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লড়াই। ঘানা-কলম্বিয়া ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম নকআউট পর্ব, যেখানে ১৬টি দল বিদায় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বাকি ১৬টি দল। বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় কানাডা ও মরক্কো মুখোমুখি হবে। এরপর শনিবার

শেষ ষোলোয় সুইজারল্যান্ড স্পেন পর্তুগাল ও যুক্তরাষ্ট্র

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার বিল এমবোলো ও দান এনদোয়ের গোলে জয় পায় সুইসরা। ১১ মিনিটে জোহান মানজাম্বির দারুণ কাটব্যাক থেকে এমবোলো গোল করেন। ২০ বছর

ইতিহাস গড়ে শেষ ষোলো নিশ্চিত বেলজিয়াম, ফ্রান্স ও ইংল্যান্ডের

সিয়াটলের ম্যাচে শেষ চার মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি সেনেগাল। ২৫ মিনিটে হাবিব দিয়ারা এবং ৫১ মিনিটে ইসমাইল সারের গোলে এগিয়ে যায় আফ্রিকার দল। প্রথমার্ধে ট্রোসার্ড, ডি ব্রুইনে ও ডে কুইপারের একাধিক সুযোগ নষ্ট হয়, আর সেনেগালের ৪-৩-৩ ও ৪-৫-১ কৌশলের সামনে ছন্দ হারায় বে

নতুন উচ্চতায় মরক্কো : জার্মানিকে বিদায় করে ইতিহাস প্যারাগুয়ের

টাইব্রেকারের নাটকীয় লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভ এবং ইসমাইল সাইবারির জয়সূচক স্পটকিকে আসে ঐতিহাসিক জয়। ম্যাচ শেষে কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন,