আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১১ এপ্রিল ২০২৬ শনিবার: ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচল এখন নগরবাসীর জন্য বড় উদ্বেগ ও বিতর্কের বিষয় হয়ে উঠেছে। ট্রাফিক জট, সড়ক নিরাপত্তা ঝুঁকি, বিদ্যুৎ চুরি এবং অনিয়ন্ত্রিত নগর ব্যবস্থাপনার কারণে এই যানবাহন উচ্ছেদের দাবি জোরালো হচ্ছে।
রাজধানীর অলিগলি, আবাসিক এলাকা ও সংযোগ সড়কে দ্রুতগতিতে বেড়েছে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা। বিশেষ করে যেখানে বাস বা সিএনজি সহজলভ্য নয়, সেখানে এই যান বেশি চলাচল করে। তবে এতে প্রতিদিনই বাড়ছে যানজট এবং সাধারণ মানুষের ভোগান্তি।
সম্প্রতি ঢাকার দুই সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে। অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধেও অভিযান চালানোর দাবি জানিয়েছেন নগরবাসী। তাদের মতে, এতে চলাচল সহজ হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে।
দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে হকার, ভাসমান দোকান ও অস্থায়ী ব্যবসা চলায় পথচারীরা বাধ্য হয়ে সড়কে নামছেন, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত রিকশার চাপ, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী কিছু রাজনৈতিক নেতা ও তাদের ঘনিষ্ঠ গোষ্ঠী কম বিনিয়োগে বেশি লাভের আশায় এই খাতে যুক্ত হয়েছেন। তাদের পৃষ্ঠপোষকতায় রাজধানীতে এই যানবাহনের বিস্তার ঘটেছে।
বিশেষজ্ঞদের মতে, ব্যাটারিচালিত রিকশার গতি প্যাডেল রিকশার চেয়ে বেশি হলেও তা মোটরযানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে প্রধান সড়কে চলাচল করলে যানজট বাড়ে। অনেক চালক ট্রাফিক আইন মানেন না, সিগন্যাল অমান্য করেন এবং যত্রতত্র যাত্রী ওঠানামা করান। এছাড়া এসব যানবাহনের ব্রেক, আলোসহ নিরাপত্তা ব্যবস্থা মানসম্মত নয়, ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে সবসময়।
এছাড়া অবৈধ চার্জিং স্টেশন ও বিদ্যুৎ সংযোগের কারণে বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হচ্ছে। চালকদের কোনো প্রশিক্ষণ বা লাইসেন্স না থাকায় তারা প্রায়ই ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালান, যেমন হঠাৎ দিক পরিবর্তন, বিপরীতমুখী চলাচল ও অতিরিক্ত যাত্রী বহন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য।
ঢাকা মহানগর প্রশাসন ও ট্রাফিক বিভাগ দীর্ঘদিন ধরে এ বিষয়ে আলোচনা করলেও স্থায়ী সমাধান আসেনি। মাঝেমধ্যে অভিযান চালিয়ে যানবাহন জব্দ করা হলেও তা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, আগে থেকেই ঢাকার পরিবহন ব্যবস্থায় সমন্বয়ের অভাব রয়েছে। তার ওপর অনিয়ন্ত্রিতভাবে নতুন যান যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। একটি আধুনিক শহরে ফুটপাতের সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চাকরিজীবী আনোয়ার হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ না করলে ঢাকার ট্রাফিক সমস্যা কখনোই সমাধান হবে না। টেকসই নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এই যান বাদ দিয়ে পরিকল্পনা করতে হবে।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ড. হাদিউজ্জামান বলেন, ব্যাটারিচালিত রিকশা এখন ঢাকার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এগুলো কোনো নিয়মনীতি ছাড়াই সড়কে চলছে, চালকদের প্রশিক্ষণ বা লাইসেন্স নেই। কম খরচে বেশি লাভ হওয়ায় এতে কালো টাকা বিনিয়োগ হচ্ছে। রাজধানী ও আশপাশে অসংখ্য গ্যারেজ গড়ে উঠেছে এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জিং করা হচ্ছে। এতে রাষ্ট্র রাজস্ব হারাচ্ছে এবং একটি চক্র লাভবান হচ্ছে। সব মিলিয়ে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ বা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে।
সংস্কার/ইএমই
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি
সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)
রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান