অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ট্রাম্পের পর এবার পুতিন :  বৈশ্বিক কূটনীতির কেন্দ্র হয়ে উঠছে বেইজিং

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ মে ২০২৬ সোমবার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার মাত্র চার দিন পরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে যাচ্ছে চীন। এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের সফরকে ঘিরে বেইজিং এখন বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পুতিনের এ সফর আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। সফরের আগে রোববার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠান। শি জিনপিং বলেন, দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছর পূর্তিতে চীন-রাশিয়া সহযোগিতা আরও গভীর ও শক্তিশালী হয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, উত্তর-শীতল যুদ্ধ পরবর্তী সময়ে একই সপ্তাহে কোনো দেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের পরপর আতিথ্য দেওয়া অত্যন্ত বিরল ঘটনা। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে বলেছে, এ ধারাবাহিক সফর বেইজিংয়ের বাড়তে থাকা কূটনৈতিক প্রভাবেরই প্রতিফলন।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার প্রতি চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে। এ পর্যন্ত শি জিনপিং ও পুতিন ৪০ বারের বেশি বৈঠক করেছেন, যা পশ্চিমা নেতাদের সঙ্গে শির বৈঠকের সংখ্যার চেয়েও বেশি।

চীন ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যও সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে রাশিয়ার মোট রপ্তানির এক-চতুর্থাংশের বেশি যায় চীনে। ইউক্রেন যুদ্ধের পর থেকে চীন রাশিয়া থেকে প্রায় ৩৬৭ বিলিয়ন ডলারের জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে, যা রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিকে সহায়তা করছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় চীনের জন্য রাশিয়ার জ্বালানি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত সপ্তাহে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে মূলত বাণিজ্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইউক্রেন যুদ্ধ বা রাশিয়া-চীন সম্পর্ক সেখানে তেমন গুরুত্ব পায়নি। তবে তাইওয়ান ইস্যুতে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক বার্তা দিয়েছেন। ট্রাম্প তাইওয়ানের কাছে বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রির বিষয়ে তখন চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো জোসেফ ওয়েবস্টারের মতে, শি-পুতিন বৈঠকের অন্যতম বড় কারণ হতে পারে তাইওয়ান পরিস্থিতি। ভবিষ্যতে তাইওয়ান নিয়ে উত্তেজনা বাড়লে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিং মস্কোর সঙ্গে আরও বড় জ্বালানি চুক্তির পথে যেতে পারে।

বিশেষ করে রাশিয়া থেকে চীনে পাওয়ার অব সাইবেরিয়া-২ গ্যাস পাইপলাইনের সক্ষমতা আরও ৫০ বিলিয়ন কিউবিক মিটার বাড়ানোর বিষয়টি এ সফরে অগ্রগতি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও