অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : জায়গা পেল স্কটল্যান্ড

ছবি : সংগৃহীত

সংস্কার ২৫ জানুয়ারী ২০২৬: ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের জায়গায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। এর আগে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা এক চিঠিতে বোর্ড সদস্যদের জানান, বাংলাদেশের দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া বিকল্প ছিল না। সেই দেশ হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হয়। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামের কাছেও পাঠানো হয়।

আইসিসি গত বুধবার জানিয়ে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এরপর সরকারের সঙ্গে আলোচনা করতে আইসিসির কাছে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। তবে ওই সময়েও সরকারের অবস্থান বদলায় নি। নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বিসিবি জানায়, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।

বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সি গ্রুপে বাংলাদেশের জায়গায় খেলবে। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

নিরাপত্তা ইস্যুর পটভূমিতে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বলা হয়, ভারতের উগ্রপন্থি গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিশ্বকাপে বাংলাদেশ দল, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে, প্রশ্ন তুলে টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ সরানোর দাবি জানায় বিসিবি। তবে আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে অধিকাংশ সদস্য ভেন্যু না বদলানোর পক্ষে মত দেন। এরপরই বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আসে।

এদিকে, বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের দাবি যৌক্তিক ছিল, কিন্তু আইসিসি তা মানে নি। তিনি জানান, পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় হলেও প্রয়োজনে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যা সরকারের মতামতের ওপর নির্ভর করবে। পাকিস্তান সরকার খেলতে না বললে আইসিসি চাইলে ২২তম দলও নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

নাকভি আরও বলেন, আইসিসির চেয়ারম্যান জয় শাহ একসময় বিসিসিআইয়ের সচিব ছিলেন। ভারত যদি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, পাকিস্তান তা মেনে নেবে না। তার ভাষায়, বাংলাদেশও আইসিসির সদস্য যেমন পাকিস্তান। পাকিস্তান ও ভারতের জন্য যদি কোনো সুযোগ থাকে, তবে বাংলাদেশকেও তা দেওয়া উচিত। অন্যথায় পাকিস্তান নিজের অবস্থানে অনড় থাকবে।

অন্যদিকে বিসিবির এক পরিচালক জানান, এখনো স্কটল্যান্ডকে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মেইল তারা পাননি। বাংলাদেশের লক্ষ্য এখনো বিশ্বকাপে খেলা এবং সে কারণে সভাপতি আমিনুল ইসলামকে শেষবারের মতো চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বোর্ডের পরিচালকরা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন সিনার

ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে : বিদায় সুইজারল্যান্ড ও নরওয়ে

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে

বিশ্বকাপে ইতিহাস : ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড