আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১১ এপ্রিল ২০২৬ শনিবার: দেশের অপরাধজগতে নতুন আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ বা ‘কলম অস্ত্র’। আকারে ছোট ও সহজে বহনযোগ্য হওয়ায় এটি পকেট বা ব্যাগে লুকিয়ে রাখা যায়, ফলে চরমপন্থি সন্ত্রাসী ও মাদক কারবারিদের কাছে এর চাহিদা বেড়েছে। বিশেষ করে টার্গেট কিলিংয়ে এই অস্ত্র বেশি ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে।
গোয়েন্দা সূত্র জানায়, পার্শ্ববর্তী ভারত থেকে যশোর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছে পেন গান। ভারতের ছত্তিশগড় অঞ্চলের মাওবাদী বিদ্রোহীদের কারিগরি দলসহ বিভিন্ন দেশেও এই অস্ত্র তৈরি হয়।
রাজধানী ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্ডারওয়ার্ল্ডে পেন গানের বিস্তার বেশি দেখা যাচ্ছে। সম্প্রতি রাজধানীর তাঁতীবাজারের প্রসন্ন পোদ্দার লেন এলাকায় এক হত্যাচেষ্টা মামলার তদন্তে নেমে প্রথমবারের মতো একটি পেন গান উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সোহেল ওরফে কাল্লু ও সাইমন হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তারা এই অস্ত্র দিয়ে ব্যবসায়ী রাসেলকে গুলি করে গুরুতর আহত করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া পেন গান একটি সম্পূর্ণ নতুন ও ইউনিক অস্ত্র। অতীতে এ ধরনের অস্ত্র ব্যবহারের কোনো মামলা বা নির্দিষ্ট তথ্য তাদের কাছে ছিল না। তিনি বলেন, অস্ত্রটির উৎস, সরবরাহের রুট ও সংশ্লিষ্ট চক্র শনাক্তে তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, পেন গানটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এর কার্যকারিতা, গুলির দূরত্ব, বোর ও ব্যারেলসহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয় বিশ্লেষণ করা হবে বিশেষজ্ঞদের মাধ্যমে।
পেন গান দেখতে সাধারণ কলমের মতো, যার ক্লিপ অংশ ট্রিগার হিসেবে কাজ করে। খুব কাছ থেকে গুলি করলে এটি প্রাণঘাতী হতে পারে। সহজে লুকানো যায় বলে অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সক্ষম হচ্ছে। দেশে আগে এ ধরনের অস্ত্র ব্যবহারের নজির না থাকায় এ বিষয়ে তথ্যও সীমিত।
গোয়েন্দাদের তথ্যমতে, ২০২৪ সালের ১৬ মে প্রথমবার পেন গান তাদের নজরে আসে। সাভার থেকে খুলনা অঞ্চলের চরমপন্থি সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে গ্রেফতারের পর তার মোবাইল ফোনে পেন গানের ভিডিও পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, দেশে এই অস্ত্রের চাহিদা বাড়ছে এবং সন্ত্রাসীদের পাশাপাশি কিছু রাজনৈতিক নেতাও এটি কিনতে আগ্রহী।
এদিকে তাঁতীবাজারে পেন গান উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এতে সোহেল ওরফে কাল্লু ও সাইমন হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া রিপন দাশসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী রাসেল বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
ডিবির তদন্তে জানা গেছে, গ্রেফতার দুইজনই মাদক ও অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। কাল্লু তাঁতীবাজারে পান-সিগারেট বিক্রির আড়ালে অস্ত্র ব্যবসা করতেন এবং স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। উদ্ধার হওয়া পেন গানটি তিনি বিক্রির উদ্দেশ্যে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে আনেন।
জিজ্ঞাসাবাদে কাল্লু জানান, ৮০ হাজার টাকায় অস্ত্রটি বিক্রি হলে তিনি ১০ হাজার টাকা কমিশন পেতেন। পরিকল্পনা অনুযায়ী, কাল্লু, সাইমন ও পলাতক রিপন দাশ ইয়াবা সেবনের পর কৌশলে রাসেলকে সাইমনের বাসায় ডেকে নেয়। সেখানে চেয়ারে বসা অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই সাইমন পেন গান দিয়ে তার বুকে গুলি করে। গোয়েন্দাদের ধারণা, এই চক্রের অন্য সদস্যদের কাছেও আরও পেন গান রয়েছে। সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সংস্কার/ইএমই
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি
সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)
রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান