অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জ্বালানি সাশ্রয়ে সরকারি কাজে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশনা

ছবি : সংগৃহীত

সংস্কার ৩ জুন ২০২৬ বুধবার: বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার ২ জুন ২০২৬ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সরকারি কার্যক্রম নির্বিঘ্ন, কার্যকর ও গতিশীল রাখতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, মন্ত্রণালয় ও বিভাগ আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করার বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণকারীদের যতটা সম্ভব অনলাইনে যুক্ত করার কথা বলা হয়েছে। এতে অপ্রয়োজনীয় যাতায়াত কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে বলে মনে করছে সরকার।

তবে বিশেষ প্রয়োজনে সরাসরি সভা বা প্রশিক্ষণের আয়োজন করা যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যৌক্তিকতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সকল মন্ত্রণালয়, বিভাগ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

একই সঙ্গে ২০২৬ সালের ১২ এপ্রিল জারি করা এ-সংক্রান্ত পূর্ববর্তী সার্কুলারটি এই প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে। সরকারের এ উদ্যোগকে জ্বালানি সাশ্রয় এবং প্রশাসনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এর ফলে সরকারি ব্যয় কমবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত ও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সংস্কার/ইএমই

সর্বশেষ - বিনোদন

সম্পর্কিত খবর

কলম বিরতিতে ব্যাংকের সেবা বন্ধে শাস্তির হুঁশিয়ারি ইসলামী ব্যাংকের এমডির

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ‘সচেতন গ্রাহক ফোরাম’ এক ঘণ্টার কলম বিরতির আহ্বান জানালেও ব্যাংক কর্তৃপক্ষ এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন। তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে গ্রাহক সেবা বন্ধ রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান

এলডিসি উত্তরণে প্রস্তুতির মেয়াদ ২০২৯ পর্যন্ত বাড়াতে জাতিসংঘের ইতিবাচক মত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির সময় তিন বছর বাড়ানোর প্রস্তাবে ইতিবাচক মত দিয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। বাংলাদেশের অনুরোধ অনুযায়ী প্রস্তুতির সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর পক্ষে মতামত দিয়েছে সংস্থাটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)

জুন থেকে বাড়ছে বিদ্যুতের খুচরা দাম : গড়ে বাড়তে পারে ২০ শতাংশ

ঈদুল আজহার পর দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য বাড়তি ব্যয়ের চাপ আসছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এবং নতুন ট্যারিফ জুন মাস থেকেই কার্যকর হবে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৩ লাখ ডলারের নতুন সহায়তা ফিনল্যান্ডের

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ২০ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ২৩ লাখ মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে ফিনল্যান্ড। বিশ্বজুড়ে মানবিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে এই অনুদানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রবিবার এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য জানায়। সংস্থাটির মতে,