অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জেরুজালেমে স্থায়ী মার্কিন দূতাবাস নির্মাণে চুক্তি : নতুন করে বিতর্ক

ছবি : সংগৃহীত

সংস্কার ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার: জেরুজালেমে স্থায়ী মার্কিন দূতাবাস নির্মাণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই পদক্ষেপটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তেল আবিব থেকে মার্কিন কূটনৈতিক মিশন স্থানান্তরের সিদ্ধান্তের ধারাবাহিকতা হিসেবে নেওয়া হয়েছে।

দক্ষিণ জেরুজালেমের অ্যালেনবি কম্পাউন্ডে নতুন দূতাবাস ভবন নির্মিত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ওয়াশিংটন জেরুজালেমকে ইহুদি জনগণের চিরন্তন ও আদিবাসী রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। তিনি জানান, নতুন এই স্থায়ী দূতাবাসই ইসরাইলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রমের প্রধান কেন্দ্র হবে এবং সেখানে আমেরিকার পতাকা উড়বে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সার এই চুক্তিকে দুই দেশের দৃঢ় ও অটুট সম্পর্কের প্রতীক হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছেন।

তবে এই সিদ্ধান্ত ঘিরে আবারও বিতর্ক দেখা দিয়েছে। জেরুজালেম ইসরাইল-ফিলিস্তিন বিরোধের অন্যতম সংবেদনশীল ইস্যু। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে।

এদিকে, ইসরাইলের মানবাধিকার সংস্থা আদালাহ এই প্রকল্পের তীব্র সমালোচনা করেছে। সংস্থাটির দাবি, দূতাবাস নির্মাণের জন্য নির্ধারিত জায়গাটি ১৯৫০ সালের অনুপস্থিত সম্পত্তি আইন-এর আওতায় ফিলিস্তিনি মালিকদের কাছ থেকে বাজেয়াপ্ত করা জমির ওপর অবস্থিত। তাদের মতে, সেখানে দূতাবাস নির্মাণ ঐতিহাসিক অন্যায়কে আরও স্থায়ী করে তুলবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও