আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ এপ্রিল ২০২৬ রবিবার: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ০৬ ডলার দরে এক লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, কাজাখস্তানের কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অর্ধেকেরও কম দামে এই ডিজেল আমদানি করা হচ্ছে। প্রতিষ্ঠানটি থেকে মোট পাঁচ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব থাকলেও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এক লাখ টন আমদানির অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।
গত ১ এপ্রিল আরব গালফে পরিশোধিত তেলের দাম ছিল ২৩৮ ডলারের বেশি, সেখানে বাংলাদেশ আমদানি করছে প্রায় ৭৫ ডলারে।
এছাড়া সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। তবে কাজাখস্তান, দুবাই ও ওমান থেকে মোট ১৫ লাখ টন ডিজেল এবং এক লাখ টন পেট্রোল আমদানির প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করলেও ক্রয় কমিটি তা অনুমোদন দেয়নি। এসব প্রস্তাবের মধ্যে ছিল—দুবাই থেকে ১০ লাখ টন ডিজেল ও এক লাখ টন পেট্রোল, কাজাখস্তান থেকে আরও চার লাখ টন ডিজেল এবং ওমান থেকে এক লাখ টন ডিজেল।
জ্বালানি বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, প্রিমিয়াম ও পরিবহন খরচে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক নৌপথে ঝুঁকি বেড়েছে এবং কাতার ও ওমান থেকে এলএনজি রফতানি ব্যাহত হওয়ায় ইউরোপে গ্যাসের দাম বেড়েছে। ফলে বিকল্প জ্বালানির চাহিদা ও মূল্যচাপ আরও বৃদ্ধি পেয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বিপিসির চুক্তিবদ্ধ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ে জ্বালানি সরবরাহে সমস্যায় পড়ছে। ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লি. এবং পেটকো ট্রেডিং লেবুয়ান কোম্পানি লি. এপ্রিল মাসের কিছু সরবরাহ বাতিল করে ‘ফোর্স মাজেউর’ ঘোষণা করেছে।
এ অবস্থায় নিয়মিত প্রক্রিয়ার বাইরে গিয়ে বিকল্প উৎস থেকে জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায়, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের প্রধান রুট, বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে।
সরকার পরিস্থিতি সামাল দিতে বেশি দামে বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করছে। তবে মজুদ কম থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের।
সংস্কার/ইএমই
রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়া গ্রাহকদের আস্থা
দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ আয়োজন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্পের প্রতিনিধি
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, কৃষিপণ্যের মূল্য সংযোজন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে। সোমবার
রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ ব্যবস্থারত ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)কে নগদ সহায়তা বা তারল্য সুবিধা দেওয়ার নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাসেট পলিসি ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে,