আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২১ জুন ২০২৬ রবিবার: ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চুক্তি এবং যুদ্ধের ফলাফল নিয়ে ইসরায়েলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন এক জনমত জরিপে ৯২.১ শতাংশ ইসরায়েলি নাগরিক মনে করেছেন, এই সংঘাতের পর শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হিসেবে উঠে এসেছে।
হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম ও আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ১৭ থেকে ২০ জুন পর্যন্ত ৩ হাজার ৬৪৪ জনের ওপর পরিচালিত জরিপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি আস্থার বড় সংকটের চিত্র উঠে এসেছে।
জরিপে ৭২.৫ শতাংশ উত্তরদাতা নেতানিয়াহুর এই দাবি প্রত্যাখ্যান করেছেন যে, ইসরায়েল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং দেশের অস্তিত্বের হুমকি দূর করতে পেরেছে। এছাড়া ৫৬.৪ শতাংশ তার যুদ্ধ পরিচালনাকে ‘ব্যর্থ’ বা ‘খারাপ’ হিসেবে মূল্যায়ন করেছেন। বিপরীতে, মাত্র ২৬.৫ শতাংশ এটিকে ভালো বা চমৎকার বলেছেন।
রাজনৈতিকভাবেও নেতানিয়াহুর জনপ্রিয়তায় বড় ধাক্কা লেগেছে। মার্চের শুরুতে যেখানে তার প্রতি সমর্থন ছিল ৪০.৫ শতাংশ, জুনে তা কমে দাঁড়িয়েছে ২৯.৪ শতাংশে।
জরিপে অংশ নেওয়া ৮২.৯ শতাংশ ইসরায়েলির মতে, ইরানের বিরুদ্ধে ছয় সপ্তাহের সামরিক অভিযান দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তাকে আরও দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬ শতাংশ নাগরিক যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে নেতিবাচকভাবে দেখছেন, কারণ এতে জেরুজালেমকে সম্পূর্ণভাবে বাইরে রাখা হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা এবং দেশটির শাসনব্যবস্থার পতন ঘটানো। তবে ৮৭.৮ শতাংশ উত্তরদাতার বিশ্বাস, এসব লক্ষ্য পুরোপুরি বা কার্যকরভাবে অর্জিত হয়নি।
যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাও সমালোচনার মুখে পড়েছে। ৬৯.১ শতাংশ ইসরায়েলি তার পদক্ষেপকে ‘ব্যর্থ’ বা ‘দুর্বল’ বলে মূল্যায়ন করেছেন। মাত্র ১০.৮ শতাংশ তার ভূমিকা ইতিবাচক হিসেবে দেখেছেন।
এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গত ৩১ মাস ধরে ঘোষিত ‘চূড়ান্ত বিজয়’—যার মধ্যে হামাসের পতন, জিম্মিদের মুক্তি এবং হিজবুল্লাহর হুমকি দূর করার লক্ষ্য ছিল—তা অর্জিত হয়নি বলে মনে করেন অধিকাংশ নাগরিক। মাত্র ১২.২ শতাংশ মনে করেন এসব লক্ষ্য অর্জিত হয়েছে, আর ৬১.৩ শতাংশের মতে, কোনো লক্ষ্যই বাস্তবায়িত হয়নি।
তবে এই হতাশার মধ্যেও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পক্ষে মত দিয়েছেন ৪৮.২ শতাংশ ইসরায়েলি, যদিও এতে যুক্তরাষ্ট্রের অসন্তোষের ঝুঁকি থাকতে পারে।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও