আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার: মাদ্রাজ হাইকোর্টের গরু জবাই নিষেধাজ্ঞার আদেশকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছে তামিলনাড়ু সরকার। রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের নির্দেশ বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং আদালত আইনগত সীমা অতিক্রম করেছে। সরকারের বক্তব্য অনুযায়ী, তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮-এর ৪ নম্বর ধারা অনুসারে নির্দিষ্ট শর্ত পূরণ হলে গরু জবাই বৈধ। কোনো গরুর বয়স ১০ বছরের বেশি হলে এবং তা প্রজনন বা কাজের অনুপযোগী বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যয়ন দিলে জবাই করা যায়। কিন্তু হাইকোর্টের সাম্প্রতিক রায় এই আইনি সুযোগকে কার্যত বাতিল করেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৭ মে বিচারপতি জি. আর. স্বামীনাথন ও বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণের সমন্বয়ে গঠিত মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, শুধু অনুমোদিত কসাইখানায় পশু জবাই করা যাবে। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বকরি ঈদসহ কোনো দিনই গরু বা বাছুর জবাই বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়। ‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার যুক্তি দিয়েছে যে, এই নির্দেশনার কারণে রায়ের মধ্যেই আইনি অসঙ্গতি তৈরি হয়েছে এবং এটি প্রচলিত আইনের পরিধি ছাড়িয়ে গেছে। হিন্দু মাক্কাল কাচির রাজ্য সাধারণ সম্পাদক সূর্যের করা একটি রিট আবেদনের ভিত্তিতেই হাইকোর্ট এই রায় দেয়। আবেদনে অভিযোগ করা হয়েছিল, জনসমক্ষে অবৈধভাবে গরু জবাই বন্ধে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
রায়ে হাইকোর্ট ভারতের সংবিধানের ৪৮ অনুচ্ছেদের উল্লেখ করে, যেখানে রাষ্ট্রকে গরু, বাছুর এবং অন্যান্য দুগ্ধ ও মালবাহী গবাদিপশু জবাই নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। আদালত জানায়, এই অনুচ্ছেদের আলোকে ১৯৫৮ সালের আইনের ৪ নম্বর ধারা কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং নির্ধারিত শংসাপত্র ছাড়া কোনো জবাইয়ের অনুমতি দেওয়া যাবে না। গ্রামীণ অর্থনীতি ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের আগের একটি আদেশের ভিত্তিতেও আদালত এই সিদ্ধান্তের কথা উল্লেখ করে। বকরি ঈদে কোরবানি প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আগের পর্যবেক্ষণ উদ্ধৃত করে হাইকোর্ট আরও বলে, বহু মুসলিম এই উৎসবে গরু কোরবানি করেন না এবং গরু কোরবানি ইসলাম ধর্ম পালনের বাধ্যতামূলক অংশ নয়। তাই কোরবানির জন্য গরু জবাইকে অপরিহার্য ধর্মীয় আচার হিসেবে গণ্য করা যায় না। এই রায়ের বিরুদ্ধেই এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু করেছে তামিলনাড়ু সরকার।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও