অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গত বছরের তুলনায় দেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ জানুয়ারী ২০২৬: বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাবে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ হবে। তবে পরের অর্থবছর ২০২৬–২৭ সালে এই প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে। বুধবার ১৪ জানুয়ারি ২০২৬ প্রকাশিত বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস এর জানুয়ারি সংস্করণে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংক জানায়, আগামী দিনে দেশে মানুষের ব্যয় বাড়বে এবং মূল্যস্ফীতির চাপ কমবে বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক অনিশ্চয়তাও কমবে। পাশাপাশি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করবে, যা শিল্পখাতকে আরও শক্তিশালী করবে। এসব প্রত্যাশার ভিত্তিতেই প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ানো হয়েছে। এর ফলে সরকারি ব্যয় ও বিনিয়োগ উভয়ই বাড়তে পারে বলে মনে করছে সংস্থাটি।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে লক্ষ্যমাত্রার চেয়ে মূল্যস্ফীতি বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি কঠোর করা হয়েছে, যার ফলে ঋণের প্রবাহ কমেছে এবং এটি ব্যবসা-বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছে বিশ্বব্যাংক।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হতে পারে ভুটানে, ৭ দশমিক ৩ শতাংশ। এরপর ভারত, যেখানে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে সাড়ে ৬ শতাংশ। শ্রীলঙ্কায় সাড়ে ৩ শতাংশ, নেপালে ২ দশমিক ১ শতাংশ এবং মালদ্বীপে ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পাকিস্তান ও আফগানিস্তানের প্রবৃদ্ধি নিয়ে কোনো পূর্বাভাস দেয়নি সংস্থাটি। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিডিপি প্রবৃদ্ধির সাময়িক হিসাব অনুযায়ী প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৪ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২ দশমিক ৫৮ শতাংশ।

বিশ্বব্যাংক আরও জানায়, আগামী দুই বছর বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ এবং ২০২৭ সালে ২ দশমিক ৭ শতাংশ হতে পারে। বৈশ্বিক আর্থিক পরিস্থিতির উন্নতি ও বড় অর্থনীতিগুলোর আর্থিক সম্প্রসারণ মন্দা কাটিয়ে উঠতে সহায়ক হবে। পাশাপাশি ২০২৬ সালে বৈশ্বিক মুদ্রাস্ফীতি ২ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে, যা দুর্বল শ্রমবাজার ও কম জ্বালানি দামের প্রতিফলন। বাণিজ্য প্রবাহের সমন্বয় ও নীতিগত অনিশ্চয়তা কমলে ২০২৭ সালে প্রবৃদ্ধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।