অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

সংস্কার ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার: প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পেশাদার খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে হবে ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে, কোনো দল বা গোষ্ঠীর হয়ে নয়। সোমবার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, দেশপ্রেম, দৃঢ় ইচ্ছাশক্তি ও টিম স্পিরিট থাকলে খেলোয়াড়দের অগ্রযাত্রা থামানো যাবে না।

তিনি বলেন, বর্তমানে ক্রীড়া শুধু বিনোদন নয়, বিশ্বজুড়ে এটি একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় হার মানে ব্যর্থতা নয়, বরং জয়েরই অংশ। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যে ব্যক্তি কখনো হারেনি, সে কখনো কিছু করেনি।

সরকার খেলোয়াড়দের জন্য একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় বেতন কাঠামো চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। এতে খেলোয়াড়রা যেন নিশ্চিন্তে পেশা হিসেবে খেলাধুলা বেছে নিতে পারেন এবং আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন, সেই লক্ষ্যেই কাজ চলছে। তিনি জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম-খতিব ও অন্যান্য ধর্মীয় নেতাদের ভাতা এবং খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড চালুর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধারাবাহিকভাবে জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে, আর সেই ধারাবাহিকতায় চালু হলো ক্রীড়া কার্ড। প্রধানমন্ত্রী আরও বলেন, শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়রাও ক্রীড়া কার্ড পাবেন। সবার জন্য ক্রীড়া প্রতিপাদ্যে পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্যও খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়ানো হবে।

তিনি জানান, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি আর্চারি, বক্সিং, যোগা, জিমন্যাস্টিকস, ক্যারাম, ভারোত্তোলন, উশু, সাঁতার, প্যারা সাঁতার, অ্যাথলেটিক্স, প্যারা অ্যাথলেটিক্স, কারাতে, সেপাক টাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, হুইলচেয়ার বাস্কেটবল, ব্রিজ, ফুটসাল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা বাড়ানো হবে। সম্প্রতি সাফ নারী ফুটসালে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি আগামী ৩০ এপ্রিল থেকে সিলেট থেকে সারা দেশে শুরু হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন চাপলে সোনালী ব্যাংকের অনলাইন ব্যবস্থার মাধ্যমে ১২৯ জন ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা করে ভাতা পৌঁছে যায়। পরে তাদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয় এবং আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা দেওয়া হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, মিজানুর রহমান মিনু, শামা ওবায়েদ ইসলাম, ইসমাইল জবিউল্লাহ, আবদুস সালাম ও আসাদুজ্জামান রিপনসহ অনেকে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

সংস্কার/ইএমই

সর্বশেষ - বিনোদন

সম্পর্কিত খবর

ক্রিকেটার নাঈমকে পুলিশি নির্যাতনের অভিযোগ : তদন্ত ও শাস্তির দাবি

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে পুলিশ শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

বাংলাদেশ পাঞ্জায় চ্যাম্পিয়ন ওসমানী : রানারআপ ডাক্তার ইব্রাহীম শুভ

রাজধানীর বনানীতে বাংলাদেশ পাঞ্জা এসোসিয়েশনের আয়োজনে ব্যাপক দর্শক উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পাঞ্জা প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০০ জন প্রতিযোগী এতে অংশ নেন। শুক্রবার ১২ জুন ২০২৬ অনুষ্ঠিত সবচেয়ে আলোচিত ম্যাচে সারা দেশের এক নম্বর র‌্যাংকিংয়ের লড়াইয়ে

বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ২০২৬ ফুটবল বিশ্বকাপ

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে আয়োজন শুরু হয়। এরপরই রঙিন পরিবেশনায় শুরু হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর।

শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ : মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ আজ

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ‘গ্রুপ এ’-তে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে একই ভেন্যুতে হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।