অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

খেলাপি ঋণে জর্জরিত ৫ এনবিএফআই বন্ধের পথে জুলাই থেকে অবসায়ন

ছবি : সংগৃহীত

সংস্কার ১৩ মে ২০২৬ বুধবার: দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী জুলাই মাস থেকে এসব প্রতিষ্ঠানের অবসায়ন কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার ১২ মে ২০২৬ কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অবসায়নের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে ঋণের অর্থ আদায় করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানগুলো আমানতকারীদের অর্থও ফেরত দিতে পারেনি।

অমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে। ব্যাংক রেজুলেশন আইনের আওতায় এসব প্রতিষ্ঠানের বন্ধ বা অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এইচএসবিসির ২৫৭ কর্মকর্তার চাকরিচ্যুতি : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ

এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের নামে ২৫৭ কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। শনিবার (৪ জুলাই) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে

জুলাইতেই নতুন পে স্কেলের গেজেট : কার্যকারিতা ১ জুলাই থেকেই

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন পে স্কেল চলতি জুলাই মাসে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে বেতন কত বাড়বে, কত ধাপে বাস্তবায়ন হবে, কোন গ্রেডে কী পরিমাণ বৃদ্ধি পাবে এবং গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ, এসব বিষয়ে এখনো চূ

ক্রিপ্টো ব্যবসায় ট্রাম্পের বিপুল আয় : স্বার্থের সংঘাতে নতুন বিতর্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে করা সমঝোতা চুক্তি থেকে বিপুল অর্থ আয় করেছেন। সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারের আর্থিক বিবরণীতে দেখা গেছে, ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো উদ্যোগ থেকে তিনি ১৪০ কোটি (১.৪ বিলিয়ন) ডলারের বেশি আয় করেছেন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতি : ৬০ হাজার কোটি টাকার ঋণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য সংকোচনমূলক মুদ্রানীতি বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নীতিগত (রেপো) সুদহার ১০ শতাংশেই রাখা হয়েছে। একই সঙ্গে শিল্প, কৃষি এবং কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার বিশেষ