অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কড়াকড়ি গো-নীতি ও গোরক্ষকদের তাণ্ডবে সংকটে গবাদিপশু শিল্প

ছবি : সংগৃহীত

সংস্কার ২০ মে ২০২৬ বুধবার: ভারতের গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত গবাদিপশু ব্যবসা ও দুগ্ধ শিল্প এখন বড় সংকটের মুখে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের কঠোর গো-নীতি, সীমান্ত কড়াকড়ি এবং উগ্র গোরক্ষক গোষ্ঠীর তৎপরতায় হাজার কোটি টাকার এই খাত মারাত্মক চাপে পড়েছে। এতে ডেইরি খামারি, কৃষক ও চামড়া ব্যবসায়ীরা অস্তিত্ব সংকটে পড়েছেন।

গত এক দশকে সীমান্ত নজরদারি বাড়ানো এবং বিএসএফের কঠোর অবস্থানের কারণে ভারত থেকে বাংলাদেশে গরু পাঠানো প্রায় বন্ধ হয়ে গেছে। আগে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থান থেকে উদ্বৃত্ত ও অনুৎপাদক গরু পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত হয়ে বাংলাদেশে যেত। এই বাজার ভারতীয় কৃষকদের জন্য বড় আর্থিক সহায়তা ছিল। পুরোনো গরু বিক্রির অর্থ দিয়ে তারা নতুন দুগ্ধবতী গাভী কিনতেন। কিন্তু সেই বাজার বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকার গবাদিপশুর হাটে এখন ক্রেতার সংকট দেখা দিয়েছে।

শুধু সীমান্ত নয়, ভারতের অভ্যন্তরীণ বাজারেও গবাদিপশু পরিবহন কঠিন হয়ে পড়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রসহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কঠোর গো-সুরক্ষা আইনের কারণে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পশুবাহী ট্রাক চলাচলে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন মহাসড়কে গোরক্ষক গোষ্ঠীর হামলা, ট্রাক ভাঙচুর এবং ব্যবসায়ী ও চালকদের ওপর সহিংসতার অভিযোগ বাড়ছে।

এই পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের অনেকেই পশুবাহী গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন। ফলে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে উন্নত জাতের গাভী সরবরাহের স্বাভাবিক ব্যবসায়িক ব্যবস্থা ভেঙে পড়েছে।

খামারিদের অভিযোগ, দুধ দেওয়া বন্ধ হলে একটি গরুর পেছনে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা খরচ বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। বিক্রির সুযোগ না থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে গরু ছেড়ে দিচ্ছেন। এতে উত্তর ও মধ্য ভারতে বিপুল সংখ্যক বেওয়ারিশ গরুর সৃষ্টি হয়েছে। এসব গরু ফসলের মাঠ নষ্ট করছে এবং সড়ক দুর্ঘটনার কারণও হচ্ছে।

গবাদিপশু সংকটের প্রভাব পড়েছে ভারতের চামড়া ও মাংস শিল্পেও। কাঁচামালের ঘাটতির কারণে উত্তরপ্রদেশের কানপুর ও পশ্চিমবঙ্গের বিভিন্ন ট্যানারি ও চামড়া কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে লাখ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন, যাদের বড় অংশ দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের।

পরিস্থিতির কারণে অনেক খামারি এখন গরু পালনের বদলে মহিষ, ছাগল ও ভেড়া পালনের দিকে ঝুঁকছেন। কারণ এসব পশুর ক্ষেত্রে আইনি জটিলতা ও হামলার ভয় কম। পাশাপাশি মহিষের দুধের দামও বেশি এবং বিক্রিতে তেমন বাধা নেই।

বিশ্লেষকদের মতে, ধর্মীয় আবেগ ও রাজনৈতিক কৌশলের ভিত্তিতে নেওয়া কঠোর নীতির প্রভাব এখন ভারতের গবাদিপশু অর্থনীতিতে স্পষ্ট হয়ে উঠছে। এতে কৃষক, খামারি ও সংশ্লিষ্ট শিল্পগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও