অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ক্রেডিট কার্ডে ঋণসীমা বাড়ল ৪০ লাখে : গাইডলাইন কেন্দ্রীয় ব্যাংকের

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ মার্চ ২০২৬: ক্রেডিট কার্ড ব্যবহারে নতুন গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিতরণযোগ্য ঋণের সর্বোচ্চ সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার জারি করা এই নির্দেশনায় অনিরাপদ ঋণের সীমাও ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দৈনন্দিন লেনদেনে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা দ্রুত বেড়েছে। নগদ অর্থের পরিবর্তে অনেকেই পণ্য ও সেবার মূল্য পরিশোধে কার্ড ব্যবহার করছেন। এ কারণে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে আগের নীতিমালা হালনাগাদ করে এই গাইডলাইন জারি করা হয়েছে।

নতুন নির্দেশনায় গ্রাহক সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ক্রেডিট কার্ডসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোকে দায়িত্বশীলভাবে ঋণ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

গাইডলাইনে ক্রেডিট কার্ডের ধরন, গ্রাহকের যোগ্যতা, ঋণসীমা নির্ধারণ, সুদের হার, কার্ড ইস্যু ও বিপণন, বিলিং ও অর্থ আদায় পদ্ধতি, গ্রাহকের গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, গ্রাহকদের অভিযোগ, জালিয়াতি, লেনদেন সংক্রান্ত জটিলতা ও বিরোধ নিষ্পত্তির অভিজ্ঞতা বিশ্লেষণ করেই এই নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা মেনে ক্রেডিট কার্ড কার্যক্রম পরিচালনা করতে হবে।

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়া গ্রাহকদের আস্থা

প্রতিষ্ঠার ৪২ বছর উদযাপনে ন্যাশনাল লাইফের সাফল্য উৎসব

দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ আয়োজন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্পের প্রতিনিধি

উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে ৩০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, কৃষিপণ্যের মূল্য সংযোজন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে। সোমবার

রাষ্ট্রীয় ব্যাংক ও এনবিএফআইতে তারল্য সহায়তার নতুন নীতিমালা জারি

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ ব্যবস্থারত ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)কে নগদ সহায়তা বা তারল্য সুবিধা দেওয়ার নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাসেট পলিসি ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে,