অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ক্রিপ্টো ব্যবসায় ট্রাম্পের বিপুল আয় : স্বার্থের সংঘাতে নতুন বিতর্ক

ছবি : সংগৃহীত

সংস্কার ১ জুলাই ২০২৬ বুধবার: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে করা সমঝোতা চুক্তি থেকে বিপুল অর্থ আয় করেছেন। সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারের আর্থিক বিবরণীতে দেখা গেছে, ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো উদ্যোগ থেকে তিনি ১৪০ কোটি (১.৪ বিলিয়ন) ডলারের বেশি আয় করেছেন। এই তথ্য প্রকাশের পর প্রেসিডেন্টের ক্ষমতা ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের সংঘাত নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

গত ৩০ জুন ২০২৬ যুক্তরাষ্ট্রের অফিস অব গভর্নমেন্ট এথিক্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বার্ষিক আর্থিক বিবরণী প্রকাশ করে। ৯২৭ পৃষ্ঠার ওই নথিতে ২০২৫ সালে ট্রাম্পের সম্পদ ও আয়ের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ট্রাম্প ও তাঁর ছেলেদের যৌথভাবে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স থেকে তিনি ৫০ কোটি ডলারের বেশি আয় করেছেন। এছাড়া নিজের নামে চালু করা $TRUMP মেমে কয়েন বিক্রি করে আরও ৬৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ট্রাম্পের সবচেয়ে বড় আয়ের উৎস ডিজিটাল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি, যা তাঁর উত্তরাধিকারসূত্রে পাওয়া রিয়েল এস্টেট ব্যবসার আয়কেও ছাড়িয়ে গেছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার প্রথম বছরেই ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ প্রায় তিনগুণ বেড়ে ২৪০ কোটি ডলার থেকে ৬০০ কোটি ডলারে পৌঁছেছে। এই বৃদ্ধির পেছনে ক্রিপ্টো খাতের বড় অবদান রয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানী হিসেবে গড়ে তুলতে একাধিক ক্রিপ্টো-বান্ধব নীতি গ্রহণ করেন। এর মধ্যে জাতীয় কৌশলগত ক্রিপ্টোকারেন্সি রিজার্ভ বা তহবিল গঠনের উদ্যোগও রয়েছে।

তবে ট্রাম্পের এই নীতি ও ক্রিপ্টো ব্যবসার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনা বাড়ছে। বিরোধী ডেমোক্র্যাটদের অভিযোগ, তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের পরিবারের আর্থিক সুবিধা নিশ্চিত করছেন। সম্প্রতি এলিজাবেথ ওয়ারেনসহ পাঁচজন ডেমোক্র্যাট সিনেটর ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ক্রিপ্টো লেনদেন নিয়ে সরাসরি জবাবদিহির দাবি জানিয়েছেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো প্রতিষ্ঠানে আসা বিনিয়োগ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে কি না, তা খতিয়ে দেখতে দ্রুত শুনানির আহ্বান জানিয়েছেন তারা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা