অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ক্যালিফোর্নিয়ার মসজিদে বন্দুক হামলা : নিরাপত্তারক্ষীসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ মে ২০২৬ মঙ্গলবার: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের বৃহত্তম মসজিদগুলোর একটি ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো (আইসিএসডি)-তে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত মসজিদ কমপ্লেক্সে এ হামলায় একজন নিরাপত্তারক্ষী ও ইসলামিক স্কুলের দুই কর্মীসহ মোট তিনজন নিহত হয়েছেন। পরে হামলায় জড়িত দুই কিশোর বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, নিহত তিনজনই প্রাপ্তবয়স্ক পুরুষ। হামলার সময় মসজিদসংলগ্ন স্কুলে অনেক শিশু উপস্থিত ছিল। তবে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে এবং কোনো শিশু হতাহত হয়নি।

পুলিশের তথ্যমতে, হামলাকারীদের বয়স ১৭ ও ১৯ বছর। তারা মসজিদে ঢুকে অতর্কিতে গুলি চালাতে শুরু করলে নিরাপত্তারক্ষী আমিন আব্দুল্লাহ সাহসিকতার সঙ্গে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। আট সন্তানের জনক আমিন আব্দুল্লাহর এই পদক্ষেপের কারণেই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার ভূমিকাকে বীরত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন কর্মকর্তারা।

হামলার পর বন্দুকধারীরা গাড়িতে করে পালিয়ে নিকটবর্তী একটি রাস্তায় গিয়ে নিজেদের মাথায় গুলি করে আত্মহত্যা করে। ঘটনাস্থল থেকে ঘৃণামূলক বক্তব্য লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, হামলার দিন সকালে এক নারী তার ছেলে নিখোঁজ এবং বাড়ি থেকে অস্ত্র ও গাড়ি উধাও হওয়ার বিষয়ে পুলিশকে জানান। এরপর পুলিশ সতর্ক অবস্থানে গেলেও কিছুক্ষণের মধ্যেই সামরিক পোশাক পরিহিত দুই তরুণ মসজিদে হামলা চালায়।

প্রাথমিকভাবে ঘটনাটিকে ধর্মীয় বিদ্বেষ ও বর্ণবাদপ্রসূত হেট ক্রাইম হিসেবে তদন্ত করা হচ্ছে। নিহত অন্য দুইজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

হামলার সময় মসজিদসংলগ্ন আল-রশিদ মাদ্রাসায় থাকা শিশুদের আতঙ্কিত অবস্থায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানী এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমও ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও